|
ডা. সংযুক্তার চিকিৎসা নিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা জানালেন জনপ্রিয় ব্লগার
নতুন সময় ডেস্ক
|
![]() ডা. সংযুক্তার চিকিৎসা নিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা জানালেন জনপ্রিয় ব্লগার সম্প্রতি সেন্ট্রাল হাসপাতালের ভুল চিকিৎসা ও কর্তৃপক্ষের অবহেলা এবং ডা. সংযুক্তা সাহাকে নিয়ে চলমান সমালোচনার মধ্যে এবার মুখ খুললেন ‘ফুড আপ্পি’। নিজের আইডি থেকে ফেসবুক লাইভে এসে তার সঙ্গে ঘটে যাওয়া অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। নিজের অভিজ্ঞতা থেকে ফুড আপ্পি বলেন, ‘যেহেতু তিনি (সংযুক্তা সাহা) নরমাল ডেলিভারির জন্য অনেক বেশি পপুলার, তাই মানুষ গরিব হোক, ধনী হোক তার কাছে ছুটে যায়। এই চিন্তা করেই আমিও তার কাছে গেছি। যারা তাকে দেখিয়েছেন, তারা আমার কথা বিশ্বাস করবেন অন্ধের মতো। কারণ একটি কথাও মিথ্যা বলব না। আপনাদের সঙ্গে যা ঘটেছে, আমার সঙ্গেও তা-ই হয়েছে।’ তিনি আরও বলেন, ‘চলতি বছরের ৪ মার্চ আমি সংযুক্তা সাহা ম্যাডামের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম। আমার সিরিয়াল ছিল ৩৯ নম্বর। ৫ থেকে ৬ দিন আগে সিরিয়াল নিয়ে পেলাম ৩৯ নম্বর। ওইখানে যাওয়ার পর জানতে পারলাম, আপনার শরীর যতই অসুস্থ থাকুক না কেন, যদি প্রথম ট্রাইমেস্টারে থাকেন, আপনার কোনো বেইল নাই। বেইল আপনার তখনই থাকবে, যখন আপনি ৩৪ থেকে ৩৮ উইকসের (সপ্তাহ) প্রেগন্যান্ট হবেন।’ ‘আমি ওখানে অনেক রোগী দেখলাম, যার ৪-৫ ঘণ্টা হয়ে গেছে, তাদের দেখছে না। কারণ তারা ফার্স্ট বা সেকেন্ড ট্রাইমেস্টারে ছিল। আমাকে ৩৯ নম্বর সিরিয়াল কীভাবে দেওয়া হয়েছে, তার উত্তর পাইনি। ৩৭ সপ্তাহের প্রেগন্যান্ট আমি, ওইখানে তিন ঘণ্টা বসে থেকে আমার শরীরের অবস্থা এত খারাপ হয়ে গিয়েছিল, যা বলার মতো না। শেষে আমার হাজবেন্ড গিয়ে বলে আসছে যে, আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে।’ এই ভ্লগার বলেন, ‘তিন ঘণ্টা পর একটা রুমের ভেতর ঢুকালো। আমি তো ভাবছি ম্যাডামকে বোধ হয় পেয়ে গেছি। ঢুকে দেখি দুজন ইন্টার্ন ডাক্তার এবং তাদের বয়স অনেক কম। আমি যখন চাচ্ছিলাম, আমার শুরু থেকে পুরো কেস শেয়ার করতে তারা দিচ্ছিল না। তারা বারবার বলছিল, আপনার রিসেন্ট রিপোর্টগুলো দেন। দেওয়ার পর তারা বললেন, অপেক্ষা করেন, আপনাকে ডাকা হবে। এরপর আরও এক ঘণ্টা অপেক্ষা করলাম। বসে থাকার পর আরেকটা রুমে গেলাম। ওই রুমেও সিরিয়াল। ‘ডা. সংযুক্তা সাহা ম্যাডামকে আমি কখনো বাস্তবে দেখিনি। সব সময় অনলাইনে দেখছি। ওই মানুষটা আমার হাতে ফাইলের মধ্যে প্রেসক্রিপশন ধরায় দিয়ে বলছে, তুমি ওই ডাক্তারের কাছ থেকে জেনে নাও কী কী করতে হবে, আর ওই ডাক্তারের কাছ থেকে জেনে নাও কীভাবে এক্সারসাইজ করতে হবে। আমি যে একটা পেশেন্ট, তার কাছে এত আশা-ভরসা নিয়ে গেছি সে তো আমাকে জিজ্ঞেস করবে তুমি কেমন আছো, তোমার কী সমস্যা।’ ভক্তদের কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, ‘আমি কি অ্যাসিস্ট্যান্টদের কাছে সিরিয়াল দিছি, নাকি ওই ডাক্তারের কাছে সিরিয়াল দিয়েছি যে আমাকে বিচ্ছিন্নভাবে দুজন ডাক্তারের কাছে পাঠায় দিল। হোয়াট ইস দিজ? তিনি রুমে ১১-১২ জন ডাক্তার নিয়ে বসে আছে, যাদের নিয়ে রিকমান্ডেড করছে এদিকে যাও, ওদিকে যাও।’ ‘রোগী ডাক্তারের কাছে কেন যায়? সে তার সমস্যাগুলো বলবে, ডাক্তার তার কথাগুলো শুনে প্রেসক্রিপশন দেবে। কিন্তু এখানে এমন কিছুই হয়নি। একজন ডাক্তার যখন রোগীর সঙ্গে কথা বলে, থার্টি পারসেন্ট রোগ ভালো হয়ে যায়। এই ক্ষমতা একজন ডাক্তারের আছে যে সে তার কথার দ্বারা রোগীর মানসিক অবস্থা ঠিক করতে পারবে।’ ক্ষোভ প্রকাশ করে ফুড আপ্পি বলেন, ‘বাসায় এসে অনেক মন খারাপ করেছি। তার মানে উনি শুধু আমার সাথে এটা করেননি, সবার সাথে এটা করতেছে। মোদ্দাকথা, রোগী হিসেবে তিনি কাউকে দামই দিচ্ছে না। আজকে যদি ওই অ্যাসিস্ট্যান্টের দ্বারা কোনো ভুল হয়, তার দায় অবশ্যই বড় ডাক্তারের অর্থাৎ সংযুক্তা সাহা ম্যাডামের। কারণে এই ১১-১২ জন অ্যাসিস্ট্যান্ট তিনি নিজ হাতে গড়ে তুলেছেন। ‘এই যে অনলাইনে নিউজ আসছে ১১-১২ জন ডাক্তার মিলে ভুলবশত কারও মৃত্যু হয়েছে, আর সংযুক্তা সাহা ম্যাডাম বলেছে তিনি দেশে ছিলেন না, প্লেনে ছিল। ভাই, ১১-১২ জনকে উনি নিজ হাতে গড়ছে। তাই ওই ১১-১২ জন যদি ভুল করে থাকে, তাহলে সেই দায় অবশ্যই ড. সংযুক্তা সাহার। সেই ১১-১২ সাহস হয় কীভাবে সিনিয়র ডাক্তার ছাড়া অপারেশনে হাত দিবো।’ তিনি বলেন, ‘উনি যেই কাজগুলো করছে এর দায়ভার হাসপাতাল কর্তৃপক্ষের নেওয়া উচিত। উনি যে দিনের পর দিন রোগীদের সঙ্গে এভাবে প্রতারণা করছেন। উনার নাম নিয়ে টাকা-পয়সা নিয়ে অ্যাসিস্ট্যান্টদের দ্বারা রোগীর চিকিৎসা দেওয়াচ্ছে, এটার ইনফরমেশন অবশ্যই হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আছে।’ ‘আমি যখন সংযুক্তা সাহা ম্যাডামকে দেখাব বলে ঠিক করছিলাম, তখন তার ফেসবুক পেজে ঢুকে দেখি একটা ভিডিওতে বলছিল, আজকের দিনের মধ্যে ১৫টা বেবি ডেলিভারি করিয়েছি। আরেকটা প্রি-রেকর্ডেড লাইভের মধ্যে দেখছি, আজকের দিনে ২২টা বেবি ডেলিভারি করিয়েছি। একদিনে সময় থাকেই ২৪ ঘণ্টা। সে নিশ্চয়ই ২৪ ঘণ্টা হাসপাতালে থাকে না। তার নিজস্ব টাইম আছে। তার রোগী দেখতে হয়, বাসায় টাইম দিতে হয়। নিজের চালে নিজেই ফেঁসে গেছে যে সে নিজে এগুলো করে না। করায় তার অ্যাসিস্ট্যান্টদের নিয়ে বা আশেপাশে যেই ডাক্তার আছেন তাদের দিয়ে। এই যে সংযুক্তা সাহার ম্যাডামের মেইন ফোকাস থাকে লাইভের দিকে বা তার ভিডিও থাকে, সে রোগী দেখবে কখন? সে নিজের প্রচার করেই তো সময় পায় না। আর হাসপাতালের যে কর্তৃপক্ষ বা মালিক তারা এই জিনিসটা কীভাবে অ্যালাউ করে যে, একটা মানুষ ২৪ ঘণ্টা হাসপাতালে থাকে তার মানসিক অবস্থা কী রকম থাকে। তিনি যদি সারা দিন সার্জারি বা নরমাল ডেলিভারির মধ্যে থাকে তাহলে নিজস্ব টাইম বলতে কী? মেন্টাল হেলথের কী অবস্থা—এটা আমার প্রশ্ন।’ ফুড আপ্পি যোগ করেন, ‘উনি চিকিৎসার মতো সেনসিটিভ পেশাকে ব্যবসায়ের পর্যায়ে নিয়ে গেছে। উনাকে দেখানোর আগে এবং পরে অনেক ডাক্তার দেখিয়েছি। যারা কিনা মেশিন নিয়ে পেট চেক করে, হাত দিয়ে চেক করে, হাতে ধরে, চোখের দিকে তাকায়। যারা ডাক্তারি পড়াশোনা করেন তারা এটা ভালো বুঝবেন, এমন অবস্থায় প্রেগন্যান্ট রোগীর এভাবে চিকিৎসা করতে হয়।’ ‘ভাই, উনি হাতেই হাত দিয়ে দেখেনি, পেটে হাত দেবে কখন! উনি আমার দিকে তাকায়ও নাই। প্রেসক্রিপশন দিয়ে এদিক-ওদিক যেতে বলছেন। আমার এই ভিডিও করার একটাই উদ্দেশ্য ছিল, অনলাইনে এমন হাইপওয়ালা ডাক্তার দেখে যাইয়েন না। এমন ডাক্তারের কাছে যাবেন; যারা রোগী দেখে-বুঝে প্রেসক্রাইব করেন।’
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
সাংবাদিক ইউনিয়ন নেতার সঙ্গে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
নাঙ্গলকোটে পার্টনার প্রকল্পের আওতায় দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
দর্শনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিককে মারধরে প্রতিবাদে দামুড়হুদা প্রেসক্লাবে প্রতিবাদ সভা
"প্রশাসনের চোখে ধুলো দেওয়ার চেষ্টা, মাদারগঞ্জে দুই যুবকের জরিমানা"
