ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
বাগমারার তাহেরপুরে দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাউল বিতরণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 22 June, 2023, 7:10 PM

বাগমারার তাহেরপুরে দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাউল বিতরণ

বাগমারার তাহেরপুরে দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাউল বিতরণ

রাজশাহী বাগমারার উপজেলার  তাহেরপুর পৌরসভায় পবিত্র ঈদুল আযহা  উপলক্ষে  দরিদ্র অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাউল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার ২২ জুন,  সকালে তাহেরপুর ডিগ্রী কলেজ চত্বরে প্রধানমন্ত্রীর অনুদান হিসাবে এই ভিজিএফের চাউল বিতরণের কার্যক্রম উদ্বোধন করা হয়। 

উক্ত চাউল বিতরণের শুভ উদ্বোধন করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ও তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তাহেরপুরের কৃষি কর্মকর্তা ( ট্যাগ) অফিসার শাজাহান আলী,  সাংগঠনিক রফিকুল ইসলাম রফিক, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর সমশের আলী, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর এরশাদ আলী, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর রইচ উদ্দিন, ৬নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর মোছাঃ শিউলি বেওয়া,৭নং ওয়ার্ডের কাউন্সিলর মফিজ উদ্দিন মমিন, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মিন্টু পিয়াঁদা, ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর কার্ত্তিক সাহা সহ সকল ওয়ার্ডের কাউন্সিলরের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

এসময়  ভিজিএফ এর চাউল ৪৬.২১০ মেঃ টন এবং টিআর এর চাউল ৫ মেঃ টন একসাথে যোগ করে পৌরসভার সকল ওয়ার্ডে  মাথাপিছু ১০ কেজি করে প্রায় ৫ হাজার ১০০ শত দরিদ্র অসহায়  ও দুস্থ পরিবারের মাঝে এই চাউল বিতরন করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status