ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
যে কারণে লন্ডনে নিষিদ্ধ হলেন এনায়েত উল্লাহ আব্বাসী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 23 June, 2023, 2:03 AM
সর্বশেষ আপডেট: Sunday, 25 June, 2023, 1:49 PM

যে কারণে লন্ডনে নিষিদ্ধ হলেন এনায়েত উল্লাহ আব্বাসী

যে কারণে লন্ডনে নিষিদ্ধ হলেন এনায়েত উল্লাহ আব্বাসী

লন্ডনে বাংলাদেশের ধর্মীয় বক্তা এনায়েত উল্লাহ আব্বাসীর অনুষ্ঠান বাতিল করেছে স্থানীয় প্রশাসন। পূর্ব লন্ডনের রয়্যাল রিজেন্সি কনফারেন্স হলে স্থানীয় সময় বুধবার (২২ জুন) এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু এনায়েত উল্লাহ আব্বাসীর বিরুদ্ধে ‘ঘৃণা প্রচারের’ অভিযোগ তুলে যুক্তরাজ্যের মূলধারার গণমাধ্যম জিবি নিউজে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করা হয়। সংবাদ প্রকাশের পর নিউহাম কাউন্সিল কর্তৃপক্ষ তার ওই অনুষ্ঠান বাতিল করে দেয়। 

যুক্তরাজ্যভিত্তিক বাংলা টেলিভিশন চ্যানেল আই অন টিভির আমন্ত্রণে যুক্তরাজ্যে পাঁচটি ধর্মীয় সভায় যোগ দিতে লন্ডনে যান এনায়েত উল্লাহ আব্বাসী। ইতোমধ্যে নর্থাম্পটন, বার্মিংহাম ও লিডসে তিনটি সভা করেন তিনি। 

সাবেক ইউকিপ নেতা ও ব্রিটেনের ব্রেক্সিটের বহুল আলোচিত ব্যক্তি নাইজেল ফারাজ জিবি নিউজ টেলিভিশন চ্যানেলে এনায়েত উল্লাহ আব্বাসীর সভা করার বিষয়টি সামনে আনেন। সেখানে তালেবান নেতা ওসামা বিন লাদেন ও মোল্লা ওমরের পক্ষে এনায়েত উল্লাহ আব্বাসীর বক্তব্য তুলে ধরে তাকে যুক্তরাজ্যে প্রবেশের অনুমতি দেয়ার জন্য ব্রিটিশ হোম অফিসের কঠোর সমালোচনা করেন তিনি। 

চার্লি পিটার নামের যে সাংবাদিক এনায়েত উল্লাহ আব্বাসীকে নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনটি তৈরি করেন, তাকেও ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। চার্লি সেখানে উল্লেখ করেন, এনায়েত উল্লাহ আব্বাসী কীভাবে তার বক্তব্যে ব্রিটেনের রানিকে শয়তান বলেছেন এবং ভিন্ন ধর্ম সম্পর্কে তিনি কীভাবে বিষোদগার করেছেন। ২০ জুন বার্মিংহামে এনায়েত উল্লাহ আব্বাসীর অনুষ্ঠান চলাকালে জিবি নিউজে ওই অনুষ্ঠান সম্প্রচার করা হয়।

আব্বাসীকে লন্ডনে আমন্ত্রণ জানানো আইওন টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আতাউল্লাহ ফারুক বলেন, আব্বাসীর যুক্তরাজ্যে পাঁচটি ইসলামিক কনফারেন্স ছিল। ইতোমধ্যে কোনো সমস্যা ছাড়া নর্থাম্পটন, বার্মিংহাম ও লিডসে উনার পোগ্রাম সফলভাবে সম্পন্ন হয়েছে। কিন্তু লন্ডনের অনুষ্ঠান নিরাপত্তাজনিত কারণে পুলিশের অনুরোধে আমরা স্থগিত করেছি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status