ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
মিয়ামিতে মেসির বিলাসবহুল অ্যাপার্টমেন্ট
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 10 June, 2023, 3:14 PM

মিয়ামিতে মেসির বিলাসবহুল অ্যাপার্টমেন্ট

মিয়ামিতে মেসির বিলাসবহুল অ্যাপার্টমেন্ট

যে কথা তিনি সাক্ষাৎকারে বলেছেন, ‘পরিবারের সবাই নতুন চ্যালেঞ্জ নিয়ে খুশি। এটাও ঠিক, প্যারিস ছেড়ে আসায় তাদের মন খারাপও হচ্ছে। প্রথমদিকে প্যারিসে মানিয়ে নেওয়া তাদের জন্য কষ্টের ছিল, কিন্তু ধীরে ধীরে তারা মানিয়ে নিয়েছে। স্কুলে বাচ্চাদের বন্ধু হয়েছে, এখন তাদের ছেড়ে যাওয়াটাও কষ্টকর। আমার বাচ্চারা এখন বড় হচ্ছে, থিয়াগো এখন সব পরিস্থিতি বুঝতে শিখেছে এবং সে নতুন জায়গায় যাবে বলে খুশি মনেই তৈরি হয়ে আছে।’ 

নিজের তিন ছেলের ভবিষ্যতের কথা মাথায় রেখেই এখন সব কিছু করতে হচ্ছে বলে জানিয়েছেন মেসি। হয়তো সে কারণেই ২০২১ সালে ৭ দশমিক ৫ মিলিয়ন পাউন্ডে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছিলেন। আটলান্টিকপাড়ে বহুতল ভবনের ৯ তলার পুরোটার মালিকানা মেসির। 

ডেইলি মিররের খবর, আর এই শহর-ওই শহর নয়, একটি জায়গায় স্থায়ী থেকে সন্তানদের পড়ালেখার ব্যাপারটি নিশ্চিত করতে চান মেসি। ফ্লোরিডার স্কুলেই ছেলেদের ভর্তি করতে চান। তা ছাড়া আইলেস সমুদ্রসৈকতের এই এলাকাটিতে লাতিনদের বসবাস বেশি। শহরটি এমন, যেখানে নিজেদের ভাষাতেই তারা বেশি স্বাছন্দ্যবোধ করেন। 

সব মিলিয়ে আপন একটা বলয় এই শহরেই খুঁজে পেয়েছেন মেসি। তার এই বিলাসবহুল অ্যাপার্টমেন্টে নিজস্ব সুইমিং পুল ছাড়াও জিম, স্পা, বহুতল ভবনে গাড়ি পার্কিংয়ের মতো বিশেষ কিছু সুবিধা রয়েছে। পুরো মিয়ামি শহর দেখা যায় এই ভবনটি থেকে। জীবনের বড় একটি সময় হয়তো তাকে এখানেই কাটাতে হবে, তাই সব গুছিয়েই মিয়ামি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মেসি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status