|
আফগানিস্তানে মেয়েদের স্কুলে বিষ প্রয়োগ, হাসপাতালে ৮০ ছাত্রী
নতুন সময় ডেস্ক
|
![]() আফগানিস্তানে মেয়েদের স্কুলে বিষ প্রয়োগ, হাসপাতালে ৮০ ছাত্রী খবরে জানানো হয়, ২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর থেকে আফগানিস্তানে নারীদের শিক্ষা ও চাকরির ওপরে নিষেধাজ্ঞা রয়েছে। শুধুমাত্র পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশুনার অনুমোদন রয়েছে। এরমধ্যেও তাদেরকে টার্গেট করে এ ধরণের হিংসাত্মক আক্রমণ চালানো হচ্ছে। এ ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে তালেবান। এর আগে প্রতিবেশী ইরানে মেয়েদের স্কুলে বিষ প্রয়োগের ঘটনা ঘটেছিল। এতে ১৩ হাজারের বেশি শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এবার আফগানিস্তানেও একই ঘটনা ঘটলো। তালেবান ক্ষমতায় আসার আগে আফগানিস্তানেও মেয়েদের স্কুলে সন্দেহভাজন গ্যাস হামলা সহ বেশ কয়েকটি বিষক্রিয়ার ঘটনা ঘটেছিল। তবে তালেবান ক্ষমতায় আসার পর এটাই মেয়েদের স্কুলকে টার্গেট করে সবথেকে বড় নাশকতার ঘটনা।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
