ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
‘বিদেশে পালিয়ে যাওয়া’ নিয়ে যা বললেন ডিবির হারুন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 4 June, 2023, 7:18 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 6 June, 2023, 1:10 PM

‘বিদেশে পালিয়ে যাওয়া’ নিয়ে যা বললেন ডিবির হারুন

‘বিদেশে পালিয়ে যাওয়া’ নিয়ে যা বললেন ডিবির হারুন

সম্প্রতি বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচারিত ভিডিওতে বলা হচ্ছে, মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সরকারি কয়েকজন কর্মকর্তা দেশ ছাড়বেন এবং আর দেশে ফিরবেন না। এ বিষয়ে রোববার (৪ জুন) দুপুরে নিজ কার্যালয়ে কথা বলেছেন হারুন অর রশিদ।

হারুন অর রশিদ বলেন, ‘শুধু আমাকে নিয়ে নয়, কয়েকদিন ধরে দেখা যাচ্ছে সরকারি কর্মকর্তাদের নিয়ে কে বা কারা দেশের বাইরে থেকে ভিডিও বানাচ্ছে। তারা বলছে, সরকারি কর্মকর্তা অনেকেই দেশের বাইরে গিয়ে আর ফিরবেন না। এটা সম্পূর্ণ গুজব।’

পুলিশের অতিরিক্ত কমিশনার বলেন, ‘একজন সরকারি কর্মকর্তার বিদেশ যাওয়ার ছুটি পেতেই অনেক দিন লাগে। অনেক স্তর পার হতে হয়। আমার কাছে মনে হয়, যারা এসব করছে তারা ‘ভিউ’ বাড়ানোর জন্য করছে। এতে তারা টাকা পাবে।’

হারুন বলেন, আমরা যারা সরকারি চাকরি করি আমাদেরও পরিবার আছে, আমাদেরও বিশেষ প্রয়োজন আছে। আমাদেরও ছুটির প্রয়োজন হয়। কেউ যদি মনে করে যে এ ধরনের ভিডিও বানিয়ে পুলিশের মনোবল ভেঙে দেবে, তাহলে তারা আসলে বোকার স্বর্গে বাস করে। পুলিশের বিরুদ্ধে এসব ছড়ালে তারা হয়তো ভিউ পেতে পারে, টাকা আয় করতে পারে, কিন্তু এগুলো করে পুলিশের মনোবল ভাঙতে পারবে না।’

উল্লেখ্য, সম্প্রতি নিজের ও স্ত্রীর চিকিৎসার জন্য সিঙ্গাপুর যেতে ১৩ দিনের ছুটি নিয়েছেন ডিবি কর্মকর্তা হারুন। ছুটি মঞ্জুরের আদেশটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তিনি আর দেশে ফিরবেন না বলে গুজব ওঠে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status