ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
ডেঙ্গুতে ঢাকায় এক দিনে ৩ জনের মৃত্যু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 4 June, 2023, 7:10 PM

ডেঙ্গুতে ঢাকায় এক দিনে ৩ জনের মৃত্যু

ডেঙ্গুতে ঢাকায় এক দিনে ৩ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ রোববার সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। তাঁরা সবাই ঢাকার বাসিন্দা। চলতি বছরে এক দিনে এটিই সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে ১৬ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় নতুন ৯৭ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের মধ্যে ঢাকায় ৮৭ জন এবং ঢাকার বাইরে ১০ জন রয়েছেন। বর্তমানে দেশে মোট ৩৮৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩৩৮ জন এবং ঢাকার বাইরে ৪৯ জন রয়েছেন।

চলতি বছর এ পর্যন্ত ২ হাজার ৩৭৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার ১ হাজার ৬৯৪ জন এবং ৬৮২ জন ঢাকার বাইরের।

জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগনিয়ন্ত্রণ কর্মসূচির ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. মো. ইকরামুল হক বলেন, যে তিনজন ডেঙ্গুতে মারা গেছেন, তাঁরা সবাই ঢাকার বাসিন্দা। এ বছর এক দিনে এটিই সর্বোচ্চ মৃত্যু।

দেশের ইতিহাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি রোগী মারা গেছেন গত বছর। ওই সময় ২৮১ জন মারা গেছেন। ২০০০ সালে দেশে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছিল। ওই বছর ডেঙ্গুতে মারা যান ৯৩ জন।

এরপর ডেঙ্গুর সবচেয়ে বড় প্রকোপ দেখা দেয় ২০১৯ সালে। ওই বছর মারা যান ১৭৯ জন। করোনা মহামারি শুরুর বছর, অর্থাৎ ২০২০ সালে মারা যান ৭ জন এবং পরের বছর মারা যান ১০৫ জন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status