|
আড়াই বছরের বন্ধুত্ব, বিয়ে করলেন ঐশী
নতুন সময় ডেস্ক
|
![]() আড়াই বছরের বন্ধুত্ব, বিয়ে করলেন ঐশী শুক্রবার রাতে রাজধানী গুলশানের একটি কনভেনশন হলে বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় তাদের। সেখানে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া শোবিজের অনেক তারকা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। প্রায় আড়াই বছরের পরিচয় ও বন্ধুত্বের পর গত ২ এপ্রিল আংটি বদল হয় জিলানী ও ঐশীর। জিলানী পড়ালেখা করেছেন নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় থেকে। বর্তমানে একটি ওষুধ কোম্পানিতে কর্মরত গায়িকার স্বামী। এর আগে গত ৩১ মে ঐশীর অন্যরকম এক হলুদসন্ধ্যা হয়। তখন একঝাঁক তারকা সংগীতশিল্পী অংশগ্রহণ করেন হলুদসন্ধ্যায়। এ গায়িকা বর্তমানে এমবিবিএস পাস করে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে সিসিইউর মেডিকেল অফিসার হিসেবে কাজ করছেন। বিয়ে অনুষ্ঠানে কণ্ঠশিল্পী আখি আলমগীর, লিজাসহ অনেক সেলিব্রেটি উপস্থিত ছিলেন। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
