|
ইমরান খানের ‘দুষ্টু বউ’ হতে চায় এ টিকটক তারকা
নতুন সময় ডেস্ক
|
![]() ইমরান খানের ‘দুষ্টু বউ’ হতে চায় এ টিকটক তারকা ব্রিটেনের ওই টিকটক প্রভাবীর নাম জিয়া খান। তিনি জানিয়েছেন, তিনি শুধু প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে বিয়ে করতেই চান না। বুশরার সঙ্গে তাঁর বিচ্ছেদও করাতে চান। একটি টিকটক ভিডিয়ো তৈরি করে নিজের বক্তব্য জানিয়েছেন জিয়া। তাতে তিনি বলেছেন, প্রাক্তন ক্রিকেট তারকা তথা পাক রাজনৈতিক নেতা ইমরানের ভক্ত তিনি। সুযোগ পেলে ইমরানের চতুর্থ স্ত্রী হতে তাঁর কোনও আপত্তি নেই। বরং তিনি ইমরানের স্ত্রী হলে কেমন স্ত্রী হবেন, তার বিস্তারিত ব্যাখ্যাও দিয়েছেন তিনি। টিকটক তারকা তাঁর ভিডিয়োয় বলেছেন, ‘‘আমি ইমরানের জীবনে জেল্লা ফিরিয়ে আনতে চাই। ওঁর প্রথম জীবনে জেমাইমা ছিলেন। তার পর এক সুন্দরী সাংবাদিককে বিয়ে করেছিলেন ইমরান। কিন্তু তার পর বুশরাকে বিয়ে করে ধার্মিক জীবন যাপন শুরু করেছেন ইমরান।’’ জিয়া মনে করেন, ‘‘ইমরানের জীবনে ওই আগের জেল্লা ফেরানো দরকার। ইমরানের আসলে এক খানি দুষ্টু মিষ্টি বউ দরকার।’’ ![]() ইমরান খানের ‘দুষ্টু বউ’ হতে চায় এ টিকটক তারকা এ দিকে, ইমরানের বর্তমান স্ত্রী বুশরার সঙ্গে তাঁর বিয়ের বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে পাকিস্তানে। এক পাক ধর্মগুরু দাবি করেছেন, ইমরানের বিয়ে ইসলামের শরিয়া আইন মেনে হয়নি। ইমরান-বুশরার বিয়ে দিয়েছিলেন যিনি, সেই পাক ধর্মগুরু মহম্মদ সঈদকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, ২০১৮ সালে বুশরার ইদ্দত চলাকালীন বিয়ে হয়েছিল দু’জনের। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
