|
পারিশা আসছে 'ফাইটার' নিয়ে
রিয়েল তন্ময়
|
![]() পারিশা আসছে 'ফাইটার' নিয়ে বিষয়টি নিশ্চিত করে পারিশা বলেন, ‘ইকবাল ভাইয়ের সঙ্গে দীর্ঘ দিনের পরিচয়। ক্যারিয়ারের প্রথম সিনেমা ভাইয়ার পরিচালনায় করব, এটা অনেক ভালো লাগার। ভাইয়ার পরবর্তী সিনেমা ‘ফাইটার’-এ একজন র্যাম্প মডেলের চরিত্রে অভিনয় করব। সিনেমায় শুটিংয়ের আগে ঘাম ঝড়াচ্ছেন পারিশা। তা জানিয়ে তিনি বলেন, ‘আমি চাই নিজেকে জিরো ফিগার করতে। এজন্য কঠোর পরিশ্রম করছি। নাচ ও ফাইট শিখছি। আগামী ঈদুল আজহার পর ‘ফাইটার’ সিনেমার শুটিং শুরু হবে। আশা করছি, ভালো কিছু হবে। সুন্দরী প্রতিযোগিতা ‘মিস্টার অ্যান্ড মিস ফটোজেনিক’-এ রানারআপ হয়েছেন পারিশা। ছোট পর্দায় নিয়মিত কাজ করছেন তিনি। এরই মধ্যে বেশ কিছু খণ্ডনাটক ও ধারাবাহিকে অভিনয় করছেন। বর্তমানে ‘গৃহলক্ষ্মী’ ও ‘দুষ্ট মেয়ের দল’ শিরোনামে দুটো ধারাবাহিকের কাজ করছেন। বেশ কিছু শর্টফিল্মেও দেখা গিয়েছে পারিশাকে।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
