ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
উঠানে পুঁতে রাখা গৃহবধূর লাশ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 1 June, 2023, 12:53 PM

উঠানে পুঁতে রাখা গৃহবধূর লাশ

উঠানে পুঁতে রাখা গৃহবধূর লাশ

রাজধানীর দক্ষিণখানে একটি বাড়ির উঠানে পুঁতে রাখা কানাডা প্রবাসী গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে লাশটি উদ্ধার করা হয়।

মোছা. আফরোজা (৪০) নামে ওই গৃহবধূ গত ২৭ মে দুপুরে দক্ষিণখানের নদ্দাপারা থেকে নিখোঁজ হয়েছিলেন। তার বাড়ি নীলফামারীর ডোমারের ভোগড়াবুড়ি গ্রামে।

পুলিশ ধারণা করছে, আফরোজার স্বামী হত্যাকাণ্ড ঘটিয়ে কানাডায় পালিয়ে গেছেন।

এই ঘটনায় আফরোজার স্বামী আশরাফুলের পরিবারের চারজনকে আটক করা হয়েছে।

দক্ষিণখান থানার এসআই রেজিয়া খাতুন বলেন, আফরোজার ছোট ভাই আরিফুল ইসলাম থানায় বোন নিখোঁজ জানিয়ে জিডি করেন। তদন্তে গিয়ে আফরোজার শ্বশুর, জা ও ভাসুরের কথাবার্তায় সন্দেহ হয় পুলিশের।

‘তাদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে যে, আফরোজা নিখোঁজ হয়নি। তাকে হত্যা করে পুঁতে রাখা হয়েছে।’

এরপর দক্ষিণখানের দক্ষিণপাড়ায় আফরোজার শ্বশুর বাড়ির সীমানা দেয়ালের পাশে মাটির নিচ থেকে বুধবার রাতে লাশ উদ্ধার করা হয়।

‘কুপিয়ে আফরোজাকে হত্যা করে গর্ত করে মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল। তার ডান বাহুতে ও মাথার পেছনে পাঁচটি কোপের জখম রয়েছে,’ বলেন এসআই রেজিয়া।

এক বছর আগে আশরাফুল আলমের সাথে আফরোজার বিয়ে হয়। এটা আশরাফুলের চতুর্থ বিয়ে। তার আগের স্ত্রীর ঘরেও সন্তান রয়েছে। আফরোজারও আগে আরেকটি বিয়ে হয়েছিল। এসআই রেজিয়া বলেন, গত শুক্রবার রাতে পারিবারিক কলহের জের ধরে আফরোজাকে হত্যা করা হয়।

আশরাফুল এখনো পলাতক রয়েছে।

দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, ‘আশরাফুল একজন কানাডা প্রবাসী। ধারণা করা হচ্ছে, হত্যাকাণ্ড ঘটিয়ে তিনি গত রোববার কানাডা চলে গেছেন।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status