ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
তবে কি ভেঙে যাচ্ছে রাজ-পরীর সংসার?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 31 May, 2023, 1:36 AM

তবে কি ভেঙে যাচ্ছে রাজ-পরীর সংসার?

তবে কি ভেঙে যাচ্ছে রাজ-পরীর সংসার?

শুরু থেকেই নানা কারণে আলোচনায় ছিলেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। গেল ক’মাস ধরে শোবিজে গুঞ্জন চলছে, তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমণির সংসার জীবন ভালো যাচ্ছে না। এমনও কথা রটে, বিচ্ছেদের পথেই হাঁটছেন তারা।

গতকাল সোমবার দিবাগত রাতে রাজের ফেসবুক থেকে কিছু ‘গোপন’ ছবি ও ভিডিও প্রকাশ্যে আসার পর ‘বিচ্ছেদ’র গুঞ্জনে যেন নতুন করে হাওয়া লেগেছে। আর পরীর কথাতেও স্পষ্ট, ভালো নেই তাদের সংসার জীবন। আর একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ রাজ্যের দিকে তাকিয়ে সব সহ্য করে যাচ্ছেন তিনি।

দৈনিক আমাদের সময় অনলাইনকে পরী বলেন, ‘রাজ কখন কি করে, কোথায় থাকে, তা আমাকে জানানোর প্রয়োজন মনে করে না। এভাবে একটা সংসার চলতে পারে না।’

পরীর সঙ্গে কথা বলে জানা যায়, তার সংসার ভাঙার জন্য সুনেরাহ (সুনেরাহ বিনতে কামাল) এ কাজটি করেছেন। আর তাদের বিচ্ছেদ হলে এর জন্য দায়ী হবেন সুনেরাহ।

তার ভাষ্য, ‘আমার জামাই তো অনেক দিন ধরেই আমার সঙ্গে থাকে না। কার সঙ্গে থাকে তা আমার জানা নেই। ফোন করলে বলে, বাহিরে আছি। এই মেয়ে (সুনেরাহ) নাকি ওর বেস্ট ফ্রেন্ড। কেমন বেস্ট- তা তো সবাই ভিডিওতে দেখেছেন। সব নাটের গুরু এই মেয়ে। এই ভিডিও প্রকাশ ও ডিলিট সবই করেছে এই মেয়ে। সবই ওর প্ল্যান করা মনে হচ্ছে।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status