ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
অবশেষে ‘গোপন’ ছবি ও ভিডিও ক্লিপ নিয়ে মুখ খুললেন রাজ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 31 May, 2023, 1:21 AM

অবশেষে ‘গোপন’ ছবি ও ভিডিও ক্লিপ নিয়ে মুখ খুললেন রাজ

অবশেষে ‘গোপন’ ছবি ও ভিডিও ক্লিপ নিয়ে মুখ খুললেন রাজ

অবশেষে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষির ‘গোপন’ ছবি ও ভিডিও ক্লিপ ফাঁসের ঘটনা নিয়ে মুখ খুললেন শরীফুল রাজ। তিনি দাবি করেছেন, এসব ভিডিও তার আইডি থেকে প্রকাশ করা হয়নি। এমনকি তার ফেসবুক আইডিও হ্যাক হয়নি।
মঙ্গলবার রাতে একটি গণমাধ্যমকে রাজ নিজেই এসব কথা জানিয়েছেন।

পরীমনির স্বামী বলেন, ‘যে ভিডিওগুলো আমার ফেসবুক আইডি থেকে পোস্ট হয়েছে- ওসব আসলে আমার আইডি থেকে হয়নি, এটা নিশ্চিত। কিভাবে কী হচ্ছে, কিছুই বুঝতে পারছি না। পুরো ব্যাপারটা আমি খুঁজে বের করার চেষ্টা করছি।’

ফেসবুকে প্রকাশিত ভিডিওগুলো পোস্টের কিছু সময় পর মুছে ফেলার বিষয়ে রাজ বলেন, ‘এটাও আমি জানি না। আমার আইডি থেকে আমি কিছুই পোস্ট করিনি। পরে শুনি ডিলিটও করা হয়েছে। পুরো বিষয়টা নিয়ে আমি বিব্রত। সকাল থেকে আমাকে নানা প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে।’

ছবি ও ভিডিওর বিষয়ে তিনি বলেন, ‘সুনেরাহ ও তানজিন তিশা ব্যক্তিগতভাবে আমার ভীষণ ভালো বন্ধু। সুনেরাহর সঙ্গে আমি দারুণ একটা সিনেমার কাজ করেছি। তিশার সঙ্গে আমার কিন্তু কাজও হয় নাই; কিন্তু উই অল আর গুড ফ্রেন্ড। আমি নিজেও বিব্রত। সবাইকে নিয়ে মানুষ যেভাবে কথা বলতেছে, এটা সত্যিই অস্বস্তিকর।’

রাজ আরও বলেন, ‘ছবি ও ভিডিওগুলো নাকি পাঁচ বছর আগের ‘ন ডরাই’-এর শুটিংয়ের সময়ে। এসব প্ল্যান করে শুট করা না, মজার ছলেই করা।’

তবে, এসব ভিডিও ফুটেজ রাজের বর্তমান ব্যবহার করা মোবাইলেও নাই বলেই জানান তিনি।

তিনি বলেন, ‘ঢাকার রাস্তায় মজার ছলে ভিডিওগুলো করা হয়েছে। কোনো উদ্দেশ্য ছিল না। সত্যি বলতে ওরা আমার কাছের বন্ধু। কোনো উদ্দেশ্যে এসব ভিডিও করা নয়। আরও ভয়ংকর কথা হচ্ছে, এসব ভিডিও ফুটেজ আমার বর্তমান ব্যবহার করা মোবাইলেও নাই। কিভাবে এসব ভিডিও ছড়াল, এটাই বড় প্রশ্ন।’

রাজ বলেন, ‘আমার আগের ফোনটা অনেক আগেই হারিয়ে গেছে। কেউ না কেউ তো আছে, যারা এসব ভিডিও ছড়িয়েছে।’

ভিডিও ফাঁসের পর সুনেরাহর সঙ্গে কথা হয়েছে জানিয়ে রাজ বলেন, ‘সুনেরাহ-ই ফোন দিয়েছিল। সে আমাকে জিজ্ঞাসা করেছে, এগুলো কী? সবাই তো বিব্রত।’

তবে সুনেরাহ ফেসবুকে পোস্ট দিয়ে পরীমনিকে যে ইঙ্গিত করেছেন সেই বিষয়ে রাজের বক্তব্য- এটা আমি এখনো দেখিনি। দেখার পর বুঝতে পারব।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status