ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
‘আত্মহত্যা’র ঘোষণা দিলেন আওয়ামী লীগের সংসদ সদস্য
প্রকাশ: Sunday, 28 May, 2023, 11:27 AM

‘আত্মহত্যা’র ঘোষণা দিলেন আওয়ামী লীগের সংসদ সদস্য

‘আত্মহত্যা’র ঘোষণা দিলেন আওয়ামী লীগের সংসদ সদস্য

‘বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালীন নারী নির্যাতন ও বিনা বিচারে মানুষকে হত্যা করেছে। তাই আগামী নির্বাচনে বিএনপি-জামায়াত ক্ষমতায় আসলে বিষ খেয়ে আত্মহত্যা করবো’ বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ।

শনিবার (২৭ মে) উপজেলার মাওহা ইউনিয়নের ভূটিয়ারকোনা গ্রামে এক উঠান বৈঠকে তিনি এমন মন্তব্য করেন।

সংসদ সদস্য নাজিম উদ্দিন বলেন, আমার কোনো সহায়-সম্পদ নাই। ব্যাংক একাউন্টে কোনো টাকা-পয়সা নেই। এখন আমি নিঃস্ব, রিক্ত হিসেবে আপনাদের মাঝে আছি। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আগামী জাতীয় সংসদ নির্বাচনেও ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে।

সভায় স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বার-এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদ সদস্য গোলাম সামদানী খান সুমন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তানজীর আহমেদ রাজীব, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত  সভাপতি ডা. হেলাল উদ্দিন আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আ. মুন্নাফ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, মাওহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ফারুক, বোকাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মুক্তাদীর শাহীনসহ আরও অনেকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status