|
পাকিস্তানে জোড়া বিস্ফোরণে, ১২ পুলিশ নিহত
নতুন সময় ডেস্ক
|
![]() পাকিস্তানে জোড়া বিস্ফোরণে, ১২ পুলিশ নিহত পুলিশ জানিয়েছে, সোমবার (২৪ এপ্রিল) খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত উপত্যকার কাবাল জেলায় পুলিশের ‘কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট’ (সিটিডি) তথা সন্ত্রাস দমন বিভাগের একটি ভবনে পরপর দুটি বিস্ফোরণ ঘটে। এতে ১২ জন ঘটনাস্থলেই মারা যায়। এছাড়া ৫০ জনের বেশি আহত হয়েছে। তাদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া হয়েছে। শরিফুল্লাহ খান নামে এক পুলিশ কর্মকর্তা বলেছেন, কোনো সন্ত্রাসী হামলার কারণে এই বিস্ফোরণ ঘটেছে বলে মনে করছেন না তিনি। দুর্ঘটনার কারণে বিস্ফোরণ হয়েছে। তার কথায় ‘কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট তথা সিটিডি ভবনের বেজমেন্টে বিস্ফোরক সামগ্রীতে আগুন লাগার পর এই বিস্ফোরণ ঘটেছে।’ এ ঘটনায় পৃথকভাবে নিন্দা ও শোক জানিয়েছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ, খাইবার পাখতুনখাওয়ার তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী মুহাম্মদ আজম খান প্রমুখ।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
তেঁতুলিয়ায় গুণগতমানের সবুজ চা পাতা উৎপাদনে ক্ষুদ্র চাষিদের উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত
নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভূরুঙ্গামারীতে বিক্রি হচ্ছে ইউক্যালিপটাস চারা
ইনফিনিক্স স্মার্টফোনে বারবার বিস্ফোরণ, ঝুঁকিতে গ্রাহকের জীবন
টেকনাফে সরকারি উন্নয়ন প্রকল্পে যুবলীগ নেতা খোকনের ২০ লাখ টাকা চাঁদা দাবি, না দেওয়ায় ঠিকাদারের ওপর হামলা
