|
কলকাতাকে হারিয়ে শীর্ষে চেন্নাই
নতুন সময় ডেস্ক
|
![]() কলকাতাকে হারিয়ে শীর্ষে চেন্নাই ৪৯ রানে পঞ্চম জয়ে ১০ পয়েন্ট নিয়ে আইপিএল টেবিলে শীর্ষে মহেন্দ্র সিং ধোনির দল। সমান ৭ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে আট নম্বরে কলকাতা। আগে ব্যাটিংয়ে নেমে তিন ফিফটিতে বড় স্কোর করে চেন্নাই। মাত্র ৪ উইকেট হারায় তারা। কলকাতার বোলারদের পাত্তাই দেননি আজিঙ্কা রাহানে। ২৯ বলে ৬ চার ও ৫ ছয়ে ৭১ রানে অপরাজিত ছিলেন তিনি। টানা চতুর্থ হাফ সেঞ্চুরিতে দারুণ অবদান রাখেন ডেভন কনওয়ে। ৪০ বলে ৪ চার ও ৩ ছয়ে ৫৬ রান করেন নিউ জিল্যান্ডের ব্যাটার। শিবম দুবে ২১ বলে ২ চার ও ৫ ছয়ে ঝড়ো ৫০ রান করেন। লক্ষ্যে নেমে প্রথম ৮ বলে সুনীল নারিন ও নারায়ণ জগদীসান ফিরে যান। মাত্র ১ রানে দুই ওপেনারকে হারিয়ে বিপদে পড়েছিল কলকাতা। দলের ৭০ রানের মধ্যে ৪ উইকেট পড়ে তাদের। রিংকু সিংকে নিয়ে জেসন রয় প্রতিরোধ গড়েন ৬৫ রানের জুটিতে। ২৬ বলে পাঁচটি করে চার ও ওছয়ে ৬১ রানে থামেন ইংলিশ ব্যাটার। এরপর একাই দলকে টেনে নিতে থাকেন রিংকু। অন্যদিকে নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে। শেষ ওভারের তৃতীয় বলে ছক্কা মেরে রিংকু ফিফটি করেন। ৩৩ বলে ৩ চার ও ৪ ছয়ে ৫৩ রান করে তিনি অপরাজিত ছিলেন। ৮ উইকেটে ১৮৬ রানে থামে কলকাতা। তুষার দেশপান্ডে ও মাহিশ ঠিকশানা চেন্নাইয়ের পক্ষে দুটি করে উইকেট নেন। প্রত্যাশিতভাবে ম্যাচসেরা হয়েছেন রাহানে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি আচ্চু, সাধারণ সম্পাদক তামিম
সশস্ত্র সংঘাত ও লাগাতার অবরোধে বিপর্যস্ত সাজেক বাড়ছে জনদুর্ভোগ
ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা
ফুলবাড়ীতে ১০১ পিস ইয়াবাসহ ফল ব্যবসায়ী লুৎফর গ্রেপ্তার
