ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১১ জুন ২০২৬ ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলাদেশ ক্রিকেটে ডামাডোল! দল থেকে বাদ পড়ে বিদ্রোহী অধিনায়ক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 23 April, 2023, 11:29 AM

বাংলাদেশ ক্রিকেটে ডামাডোল! দল থেকে বাদ পড়ে বিদ্রোহী অধিনায়ক

বাংলাদেশ ক্রিকেটে ডামাডোল! দল থেকে বাদ পড়ে বিদ্রোহী অধিনায়ক

শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ়ে দল থেকে বাদ পড়েছেন বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক রুমানা আখতার। তার পরেই ম্যানেজমেন্টের বিরুদ্ধে অভিয়োগ করেছেন তিনি। রুমানার মতে, তাঁকে বলা হয়েছে যে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ়ে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। কিন্তু আসলে তাঁকে বাদ দিয়েছে বোর্ড।

২৯ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত শ্রীলঙ্কা সফর রয়েছে বাংলাদেশের মহিলা দলের। সেখানে তিনটি এক দিনের ম্যাচ ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দু’দল। তার আগেই ম্যানেজমেন্টের সঙ্গে সঙ্ঘাত রুমানার। তাঁর মতে, কাউকে বিশ্রাম দেওয়ার আগে তাঁর সঙ্গে আলোচনা করা উচিত। কিন্তু সেটা না করেই তাঁকে বাদ দেওয়া হয়েছে।

রুমানা বলেছেন, ‘‘আমি নিশ্চিত যে আমাকে বাদ দেওয়া হয়েছে। ম্যানেজমেন্ট চাইলে কাউকে বিশ্রাম দিতেই পারে। কিন্তু আমার সঙ্গে এক বার কথা বলা উচিত ছিল। আমাকে কেন বিশ্রাম দেওয়া হল সেটাও আমি জানি না।’’

বাংলাদেশের অধিনায়ক আরও বলেছেন, ম্যানেজমেন্টের কী পরিকল্পনা সেটা তিনি বুঝতে পেরেছেন। কিন্তু এখন সেই বিষয়ে বেশি কিছু বলতে চান না। রুমানা বলেছেন, ‘‘ওরা আমার সঙ্গে কথা না বলেই আমাকে দলের বাইরে রাখল। ওরা কী চাইছে সেটা আমি ধরতে পারছি। কিন্তু এখন কিছু বলব না। সময় এলে মুখ খুলব।’’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status