ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৫ জুন ২০২৬ ১ আষাঢ় ১৪৩৩
বনানীর এআর টাওয়ারে আগুন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 19 April, 2023, 9:20 AM

বনানীর এআর টাওয়ারে আগুন

বনানীর এআর টাওয়ারে আগুন

রাজধানীর বনানীর এআর টাওয়ারে আগুন লেগেছে। বুধবার (১৯ এপ্রিল) ভোর ৫টার দিকে ২৪ কামাল আতাতুর্ক এভিনিউয়ের ১২তলা বিশিষ্ট এআর টাওয়ারের ৫ম তলায় আগুন লাগে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ভোর ৫টা ১০ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। ৫টা ১৮ মিনিটে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

এরশাদ হোসেন বলেন, ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের চেষ্টায় সকাল ৬টা ২৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আর সকাল ৭টা ৭ মিনিটে আগুন পুরোপুরি নিভে যায়।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status