|
ওয়ারীতে মধ্যরাতে ভবনে অগ্নিকাণ্ড
নতুন সময় ডেস্ক
|
![]() ওয়ারীতে মধ্যরাতে ভবনে অগ্নিকাণ্ড ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক শাহজাহান শিকদার জানান, সোমবার রাত ১টা ৫৫ মিনিটে ওয়ারি পুলিশ ফাঁড়ির সামনে একটি ছয় তলা ভবনের দোতলায় আগুন লাগার খবর পান তারা। ৫ মিনিটের মধ্যে তাদের প্রথম ইউনিট সেখানে পৌঁছায়। এরপর একে একে মোট ১০টি ইউনিট যুক্ত হয় আগুন নেভানোর কাজে। রাত ২টা ৪০ মিনিটে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক গোলযোগ থেকে সেখানে আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানা যায়ানি। এর আগে সোমবার সকালেই উত্তরার বিজিবি মার্কেট এবং বায়তুল মোকাররমে গয়নার মার্কেটে অগ্নিকাণ্ড হয়। সন্ধ্যায় গাউছিয়া মার্কেটের পাশের নূর ম্যানশনে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ধোঁয়া দেখা গেলে আতঙ্ক ছড়ায়। নূর ম্যানশনের অদূরে ঢাকা নিউ সুপার মার্কেট শনিবার ভোরে আগুনে পুড়ে যায়। রোববার রাতে পোড়ে আগারগাঁওয়ে একটি তুলার গুদাম। তার আগে গত বৃহস্পতিবার নবাবপুরে ২০টির মত গুদাম আগুনে পোড়ে। আর ৪ এপ্রিল ভয়াবহ আগুনে ভস্মীভূত হয় দেশের অন্যতম বড় কাপড়ের মার্কেট বঙ্গবাজার।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
সাতক্ষীরার কালিগঞ্জে ভুয়া এমবিবিএস ডাক্তার আটক , ৬ মাসের কারাদণ্ড
বিমানবন্দরে নয়, শপিং মলে ডেকে বেনজীরকে ধরিয়ে দেন এমপি বন্ধু
পাইকগাছায় হাসান হত্যা মামলার আসামীদের গ্রেপ্তার পুর্বক দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে মায়ের সংবাদ সম্মেলন
সোনারগাঁওয়ে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত
