|
বাগমারায় সাংবাদিকদের সাথে এমপি এনামুল হকের দোয়া ও ইফতার
নতুন সময় প্রতিনিধি
|
![]() বাগমারায় সাংবাদিকদের সাথে এমপি এনামুল হকের দোয়া ও ইফতার রোববার ১৬ এিপ্রল, সন্ধ্যায় সালেহা ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার বিভিন্ন উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনার বিষয় গুলো তুলে ধরার জন্য গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন। তিনি আরো বলেন কেউ ভুলের উর্দ্ধে নয়। ভুল-ত্রুটি থাকলে তিনি সাংবাকিদের ধরিয়ে দেয়ার আহবান জানান। এলাকার উন্নয়ন ধারা বজায় রাখতে অভিন্ন ভাবে উপজেলার সকলে এক হয়ে কাজ করতে হবে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাগমারা প্রেসক্লাবের সভাপতি আফাজ্জল হোসেন। এতে উপস্থিত ছিলেন বাগমারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, রাশেদুল হক ফিরোজ, সাবেক সভাপতি আলতাফ হোসেন, ইউসুফ আলী সরকার, সহ-সভাপতি নূর কুতুবুল আলম, নাজিম হাসান, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান প্রিন্স, যুগ্ম সম্পাদক শামীম রেজা, দপ্তর সম্পাদক আকবর আলী, কোষাধ্যক্ষ আব্দুল মতিন, সাংবাদিক এস.এম. সামসুজ্জোহা মামুন, আবু বাক্কার সুজন প্রমুখ। এ সময় তাহেরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মুরাদুল ইসলাম সনেট, হাট গাঙ্গোপাড়া প্রেসক্লাবের সভাপতি আবু বাক্কার, সাধারণ সম্পাদক খোরশেদ আলম সহ বাগমারায় কর্মরত বিভিন্ন পত্রিকা ও নিউজ পোর্টালের সংবাদকর্মী উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বাগমারায় কর্মরত সাংবাদিকদের ঈদ-উল-ফিতর উপলক্ষে সৌজন্য উপহার প্রদান করেন।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি আচ্চু, সাধারণ সম্পাদক তামিম
সশস্ত্র সংঘাত ও লাগাতার অবরোধে বিপর্যস্ত সাজেক বাড়ছে জনদুর্ভোগ
ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা
ফুলবাড়ীতে ১০১ পিস ইয়াবাসহ ফল ব্যবসায়ী লুৎফর গ্রেপ্তার
