ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
প্রতারককে পালাতে সহযোগিতা করছে গুলশান থানা, সন্দেহ শাকিবের
প্রকাশ: Monday, 20 March, 2023, 2:11 AM

প্রতারককে পালাতে সহযোগিতা করছে গুলশান থানা, সন্দেহ শাকিবের

প্রতারককে পালাতে সহযোগিতা করছে গুলশান থানা, সন্দেহ শাকিবের

প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে কোনো মামলা নেয়নি ডিএমপির গুলশান থানা পুলিশ। উল্টো দেশ থেকে পালিয়ে যেতে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (বি এম ফরমান আলী-ওসি) অন্যরা সহযোগিতা করছে কিনা, এমন সন্দেহ করছেন চিত্রনায়ক শাকিব খান।

রোববার (১৯ মার্চ) সন্ধ্যায় মিন্টো রোডের ডিবি কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

শাকিব খান বলেন, রহমত উল্লাহ প্রযোজক না, তার সঙ্গে আমার কিংবা পরিচালকের কোনো চুক্তি নেই। এতো বছর পর প্রতারক রহমত উল্লাহ যে অভিযোগটা নিয়ে এলেন তার বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব। আমার লিগ্যাল টিম সব তথ্য-প্রমাণ সংগ্রহ করে, তাদের বিরুদ্ধে আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করবে।

তিনি বলেন, গতকাল গুলশান থানা আমাদের মামলা নেয়নি, গড়িমসি করেছে। আমি একজন সাধারণ নাগরিক হয়ে থানায় গিয়েছি, মামলা করতে পারব না এটা আশ্চর্যজনক মনে হয়েছে। আমি গতকাল রাত থেকে শুনতে পারি যে এই প্রতারক দেশ ছেড়ে পালিয়ে যাবে। সে দেশ ছেড়ে আজ-কালের মধ্যে পালিয়ে যাবে। সেজন্য দ্রুততার সঙ্গে গতকাল রাতে আমি থানায় গিয়েছিলাম।

আমাদের ডিবি যেকোনো মামলা বা অভিযোগ দ্রুততার সঙ্গে নিষ্পত্তি করে। সেজন্য ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন-অর রশিদের সঙ্গে কথা বলি এবং এসে দেখা করেছি। তিনি দীর্ঘসময় নিয়ে আমার সব কথা শোনেন। তিনি সব বিষয়গুলো খতিয়ে দেখেছেন। তিনি আমাকে আশ্বস্ত করছেন এই প্রতারককে যত দ্রুত সম্ভব আইনের আওতায় নিয়ে আসবেন। আমি আশ্বস্ত হয়েছি এবং আমার বিশ্বাস অন্যসব ঘটনার মতো আমার অভিযোগের বিষয়টিও দ্রুততার সঙ্গে ডিবি নিষ্পত্তি করবে। আমি ডিবির কাছে লিখিত অভিযোগ করেছি, ডিবি তা গ্রহণ করেছে। আমার বিশ্বাস ডিবি আমার এই অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করবে।

গতকাল রাতে গুলশান থানার ওসিসহ অন্যান্য অফিসারদের আচরণের বিষয়ে শাকিব খান বলেন, গতকাল রাতে গুলশান থানার ওসি ও অন্যান্য অফিসারদের অ্যাকটিভিটিস দেখে আমার মনে হয়েছে, তারা এই প্রতারককে দেশ থেকে পালিয়ে যেতে সহযোগিতা করছে কিনা। আমার কাছে এটা সন্দেহজনক মনে হচ্ছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার কাছে মনে হয়েছে একটা সাধারণ মামলা নিতে তারা এতো গড়িমসি কেন করবে। এভাবে কেন বলবে যে আপনারা বলেন আমি মামলাটি নিলাম না। প্রতারককে পালিয়ে যেতে তারা সহযোগিতা করেছে কি না এখন এটা আমার সন্দেহ। আগে তো তারা মামলা নেবে, তথ্য উপাত্ত যাচাই করে বলবে যে ভুল আছে কোনো।

শাকিব খানের অভিযোগের বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলীকে একাধিকবার ফোন করলেও তিনি তা রিসিভ করেননি।

পরে এ বিষয়ে গুলিশান থানার পরিদর্শক (তদন্ত) শাহনুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, শাকিব খান যে অভিযোগটা করছেন সেটি ২০১৮ সালের ঘটনা। কোথায় কি হয়েছিল এতোদিন তো ওনার কোনো খোঁজ খবর নেই। তিনি গতকাল হঠাৎ করে থানায় এসে এই অভিযোগটা আমাদের কাছে বলছেন। আমরা শাকিব খানকে বলেছি বিষয়টি স্পর্শকাতর এবং যেহেতু তিনি স্টার মানুষ তাকে আমরা আদালতের শরণাপন্ন হতে বলেছি। আদালতে গেলে বুঝতে পারবেন মামলা নেওয়া যাবে কি না। থানা কী করে এত আগে একটা ঘটনা ঘটে গেছে সে বিষয়ে মামলা নেয়। ২০১৮ সালে অস্ট্রেলিয়াতে কী ঘটনা ঘটেছে, তিনি বললেন একজন প্রতারক, নাকি তিনি নিজেই প্রতারক, সেটা আমরা জানব কীভাবে। ২০১৮ সালের ঘটনাকে কেন্দ্র করে যদি এখন তিনি মামলা করতে আসেন সেই মামলাটা কি নেওয়া সমীচীন। ৫ বছর আগের ঘটনায় মামলা নেওয়ার আগে এ বিষয়ে প্রি-ইভেস্টিগেশন করা উচিত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status