ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬ ● ৩ কার্তিক ১৪৩৩
সংবাদ সম্মেলনে স্ত্রীর কল, যা বললেন হাথুরু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 18 March, 2023, 2:26 AM

সংবাদ সম্মেলনে স্ত্রীর কল, যা বললেন হাথুরু

সংবাদ সম্মেলনে স্ত্রীর কল, যা বললেন হাথুরু

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে হেরেছে বাংলাদেশ। সেই অর্থে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে ব্যাকফুটে থাকার কথা চন্ডিকা হাথুরুসিংহের দলের। যদিও ইংলিশদের বিপক্ষে দুর্দান্ত লড়াই করেছে টাইগাররা।  

তবে ইংল্যান্ডকে টি-২০ সিরিজে ৩-০ ব্যবধানে হারিয়ে ফুরফুরে মেজাজে আছেন ক্রিকেটার, কোচিং স্টাফরা। ম্যাচের আগে মাত্র একদিন অনুশীলন করে মাঠে নেমে পড়ছে তামিম ইকবালের দল। 

হাথুরুর মতে, ইংল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে জিতেছে বাংলাদেশ। ওই অর্থে জয়ের ধারায় থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করছে তার দল। ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচে জয়ের মোমেন্টাম নিয়েই টি-২০ ফরম্যাটে তার দল সিরিজ জিতেছে বলেও মন্তব্য করেছেন। 

সংবাদ সম্মেলনে হাথুরু এমনই ফুরফুরে ছিলেন যে, স্ত্রীর কল করা নিয়েও রসিকতা করেছেন। সংবাদ সম্মেলনে কল আসতেই দুঃখিত বলে পকেট থেকে ফোন বের করেন টাইগার হেড কোচ। এরপর হাসতে হাসতে বলেন, বউ কল করেছে। 

আয়ারল্যান্ড সিরিজ নিয়ে সংবাদ সম্মেলনে নানান প্রশ্ন করতে থাকা সাংবাদিকদের একজন তখন বলে ওঠেন, ‘প্রথম প্রাধান্য।’ সংবাদ সম্মেলনে হাসির রোল পড়ে যায়। তাতে যোগ দেন কোচ হাথুরুও। প্রথম প্রাধান্য হলেও হাথুরু সংবাদ সম্মেলনে স্ত্রীর কলে সাড়া দেননি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status