|
এবার মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৪
নতুন সময় ডেস্ক
|
![]() এবার মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৪ রোববার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাঘামারার রাঙামাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবু বকর। পুলিশ জানায়, নিহত চারজনের মধ্যে ইতোমধ্যে দুইজনে পরিচয় শনাক্ত করা গেছে। তারা হলেন, ধোবাউড়া উপজেলার খামারভাসা গ্রামের দুলেনা (৪০) ও রেজিয়া (৩৫)। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুল কালাম বলেন, মাইক্রোবাসটি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
সাতক্ষীরার কালিগঞ্জে ভুয়া এমবিবিএস ডাক্তার আটক , ৬ মাসের কারাদণ্ড
বিমানবন্দরে নয়, শপিং মলে ডেকে বেনজীরকে ধরিয়ে দেন এমপি বন্ধু
সোনারগাঁওয়ে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসান হত্যা মামলার আসামীদের গ্রেপ্তার পুর্বক দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে মায়ের সংবাদ সম্মেলন
