|
গাজীপুরে অস্ত্রের মহড়া দিয়ে আতঙ্ক, কিশোর গ্যাং লিডার গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
|
![]() গাজীপুরে অস্ত্রের মহড়া দিয়ে আতঙ্ক, কিশোর গ্যাং লিডার গ্রেপ্তার র্যাব-১ জানায়, দীর্ঘদিন ধরে গাজীপুরের জয়দেবপুর থানার বানিয়ারচালা এলাকায় অস্ত্রের মহড়া দিয়ে স্থানীয়দের ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন অপকর্ম করে আসছিল জাহিদ। গার্মেন্টসের ঝুট ব্যবসা নিয়েও স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে তার বিরোধ ছিল বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া নিজের গ্যাংয়ে বিভিন্ন ব্যক্তিকে যুক্ত করার জন্য অস্ত্র প্রদর্শন করে হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে জাহিদের বিরুদ্ধে। র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার তথ্যের ভিত্তিতে ভোররাতে বানিয়ারচালা এলাকায় জাহিদের বাড়িতে অভিযান চালায় র্যাব-১-এর পোড়াবাড়ী ক্যাম্পের একটি দল। পরে তার শয়নকক্ষে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, এক রাউন্ড তাজা গুলি ও একটি এয়ারসফট পিস্তল উদ্ধার করা হয়। র্যাবের কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া অস্ত্রগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছে, কী উদ্দেশ্যে সেগুলো রাখা হয়েছিল এবং জাহিদের সঙ্গে আরও কারা জড়িত—এসব বিষয় খতিয়ে দেখতে তদন্ত চলছে। এ ঘটনায় জাহিদ হাসানের বিরুদ্ধে জয়দেবপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধার করা অস্ত্র ও অন্যান্য আলামতসহ তাকে থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র্যাব। গাজীপুরের পোড়াবাড়ী র্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি দেবজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
