|
টঙ্গীতে অবৈধভাবে শিশু খাদ্য উৎপাদন, প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা
নতুন সময় প্রতিনিধি
|
![]() টঙ্গীতে অবৈধভাবে শিশু খাদ্য উৎপাদন, প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা রোববার (২৩ আগস্ট) রাত ৭টা ৩০ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত টঙ্গী পূর্ব থানাধীন টঙ্গী কলেজগেট দত্তপাড়া রেলগেট সংলগ্ন এলাকায় ‘বঙ্গ সি প্রোডাক্ট’ নামের প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সালেহুর রহমান। অভিযানকালে প্রতিষ্ঠানে বিএসটিআইসহ প্রয়োজনীয় সনদপত্র ছাড়াই ‘একিল’ ব্র্যান্ডের ম্যাংগো জুস, লিচি ড্রিংক, গ্লাস ড্রিংকস, চিপস ও চকলেটসহ বিভিন্ন ধরনের শিশু খাদ্য উৎপাদন ও বাজারজাত করার অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ ঘটনাস্থলেই আদায় করা হয়। সালেহুর রহমান জানিয়েছেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং অনুমোদনহীন খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত বন্ধে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
