|
রাজশাহীতে খাবার পানি ও জন্মদিনের কেক উৎপাদনকারী দুই প্রতিষ্ঠানকে জরিমানা
নতুন সময় ডেস্ক
|
![]() রাজশাহীতে খাবার পানি ও জন্মদিনের কেক উৎপাদনকারী দুই প্রতিষ্ঠানকে জরিমানা বিএসটিআই বিভাগীয় কার্যালয় রাজশাহীর উদ্যোগে পরিচালিত অভিযানে বিসিক শিল্পনগরী এলাকার রোজ পিওর ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠানকে সাত হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের গুণগত মানসনদ নবায়ন না করেই প্যাকেটজাত খাবার পানি উৎপাদন, বিক্রি ও বিতরণ করছিল। পাশাপাশি পণ্যের লেবেলে অবৈধভাবে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করার অভিযোগও পাওয়া যায়। একই এলাকার শোয়াইব সিফাত বেকারিকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের গুণগত মানসনদ গ্রহণ ছাড়াই অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে সাজানো জন্মদিনের কেক উৎপাদন ও বিক্রি করছিল। রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার ইসলাম নাসিফের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহী কার্যালয়ের সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। এ সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে ভেজাল প্রতিরোধ ও মানসম্পন্ন খাদ্যপণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিএসটিআই।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
