ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
‘কুঁড়েঘর’ ব্যান্ডের সেই তাশরিফের মুখের একপাশ বেঁকে গেছে
প্রকাশ: Wednesday, 8 March, 2023, 10:09 AM



‘কুঁড়েঘর’ ব্যান্ডের সেই তাশরিফের মুখের একপাশ বেঁকে গেছে

‘কুঁড়েঘর’ ব্যান্ডের সেই তাশরিফের মুখের একপাশ বেঁকে গেছে

ফেসিয়াল প্যারালাইসিসে আক্রান্ত  ‘কুঁড়েঘর’ গানের দলের তরুণ গায়ক তাশরিফ খান। এর ফলে তার মুখের এক পাশে বাঁকা হয়ে গেছে। গায়ক নিজেই গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন ।

বিষয়টি নিয়ে  তাশরিফ বলেন, ‘ডাক্তার এখনও নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না। অন্তত একমাস চিকিৎসার পর বলা যাবে। আপাতত মাস দুয়েক আমাকে পূর্ণাঙ্গ বিশ্রামে থাকতে বলা হয়েছে। ফলে ঈদের আগে কোনও গানের কাজই করতে পারবো না।’

অসুস্থতার বর্ণনা দিয়ে তাসরিফ বলেন, ‘মুখের একপাশ কিছুটা বেঁকে গেছে। তিন দিন আগেই বিষয়টা খেয়াল করি। যদিও সামনে থেকে সহজে এটা বোঝা যায় না। কিন্তু কথা বলার সময় বোঝা যায়। ডাক্তার জানিয়েছেন, এই রোগে আক্রান্ত বেশিরভাগ মানুষই পুরোপুরি সুস্থ হয়ে যায়। অল্প কিছু মানুষকে রোগটা বয়ে বেড়াতে হয়। এখন দেখা যাক কী হয়। আপাতত ফিজিওথেরাপি নিতে হবে আর কিছু ওষুধ চলবে।’

এদিকে অসুস্থতায় গানবাজনায় বিরতি হলেও একেবারে বসে থাকার অবকাশ নেই তাসরিফের। কারণ, তিনি মানবিক কিছু কাজও করেন। জানালেন, ভোলার এক ক্যানসার রোগীর চিকিৎসার জন্য তহবিল সংগ্রহের কথা দিয়েছিলেন। সেই কাজে শিগগিরই ভোলায় যেতে হবে তাকে।

 তাশরিফ বলেন ‘ওই মানুষটা তো আমার চেয়েও অসুস্থ। তাই যেহেতু কথা দিয়েছি, তার চিকিৎসার জন্য অর্থ জোগাড়ের কাজটা করবো।’

গেলো বছর সিলেট-সুনামগঞ্জ অঞ্চলে বন্যার সময়ে ত্রাণ সহায়তায় কোটি টাকার তহবিল সংগ্রহ করে ব্যাপক আলোচিত হয়েছেন এই গায়ক।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status