ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
শবে বরাত পালনে যেসব নির্দেশনা মানতে হবে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 7 March, 2023, 11:35 AM
সর্বশেষ আপডেট: Tuesday, 7 March, 2023, 11:40 AM

শবে বরাত পালনে যেসব নির্দেশনা মানতে হবে

শবে বরাত পালনে যেসব নির্দেশনা মানতে হবে

পবিত্র শবে বরাত উপলক্ষে রাজশাহী মেট্টোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তর থেকে মহানগরবাসীর উদ্দেশে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।  

রাজশাহী মেট্টোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রফিকুল আলম জানান, শবে বরাতের পবিত্রতা রক্ষার্থে আগামীকাল ৭ মার্চ দিনগত রাত থেকে মহানগরীতে সকল অস্ত্র, বিস্ফোরকদ্রব্য, পটকা, আতশবাজিসহ অন্যান্য ক্ষতিকারক ও দোষণীয় দ্রব্য বহন, ফোটানো নিষিদ্ধ করা হয়েছে।

তিনি জানান, রাজশাহী মেট্টোপলিটন পুলিশ (আরএমপি) অধ্যাদেশ-১৯৯২ এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতা বলে শবে বরাতের পবিত্রতা রক্ষায়- রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আনিসুর রহমান এই নির্দেশনা জারি করেছেন।  

আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status