ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
ইমরান হাশমির সঙ্গে কাজ করলে ‘মুখে ক্যানসার’ হতে পারে
প্রকাশ: Monday, 6 March, 2023, 11:25 AM
সর্বশেষ আপডেট: Thursday, 9 March, 2023, 10:46 AM

ইমরান হাশমির সঙ্গে কাজ করলে ‘মুখে ক্যানসার’ হতে পারে

ইমরান হাশমির সঙ্গে কাজ করলে ‘মুখে ক্যানসার’ হতে পারে

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সাবা কামার। কাজ করেছেন বলিউডেও; ২০১৭ সালে প্রয়াত ইরফান খানের বিপরীতে ‘হিন্দি মিডিয়াম’ সিনেমায় দেখা গিয়েছিল তাকে।

সম্প্রতি সাবার ২০১৫ সালে দেওয়া পাকিস্তানি টিভি শো ‘গুড মর্নিং জিন্দেগি’ এর একটি ইন্টারভিউ অন্তর্জালে ভাইরাল হয়েছে। যেখানে এই অভিনেত্রীকে ইমরান হাশমির সঙ্গে কাজ করতে চাওয়া ইচ্ছে প্রসঙ্গে মন্তব্য করেছেন, ইমরান হাশমির সঙ্গে কাজ করলে ‘মুখে ক্যানসার’ হতে পারে।

হিন্দুস্তান টাইমস জানাচ্ছে, এখানেই শেষ নয়, এই শোতে অভিনেত্রী সালমান খানকে ‘অভদ্র’ বলেও মন্তব্য করেছেন। ভিডিওতে দেখা গেছে, সাবাকে হৃতিক, রণবীর কাপুর, রিতেশ দেশমুখ, সালমান খানের ছবি দেখানো হয় এবং তাদের সম্পর্কে প্রশ্ন করা হয়। স্ক্রিনে যখন সালমানের ছবি আসে তখন সাবা বলে ওঠেন, ‘অভদ্র’। এরপরেই বলেন, ‘আল্লাহ মাফ করুক, সল্লু ভাইকে অনেক ভয় লাগে।’ এসময়ে ভয়ে নিজের কান চেপে ধরেন তিনি।

সাবার এসব রসিকতা সহজভাবে নেননি বলিউড ভক্তরা। সমালোচনা করেছেন অভিনেত্রীর।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status