ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
ভবনে বিস্ফোরণ: সায়েন্স ল্যাব এলাকায় সেনাবাহিনীর দল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 5 March, 2023, 5:25 PM

ভবনে বিস্ফোরণ: সায়েন্স ল্যাব এলাকায় সেনাবাহিনীর দল

ভবনে বিস্ফোরণ: সায়েন্স ল্যাব এলাকায় সেনাবাহিনীর দল

সেনাবাহিনীর কেমিক্যাল রেসপন্স টিমটি বেলা তিনটার পর ঘটনাস্থলে পৌঁছায়। কাজ শেষ করে দলের সদস্যরা সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।

রাজধানীর সায়েন্স এলাকায় রোববার সকালে বিস্ফোরণ হওয়া ভবনে গেছে সেনাবাহিনীর একটি দল।

কেমিক্যাল রেসপন্স টিমটি বেলা তিনটার পর ঘটনাস্থলে পৌঁছায়। কাজ শেষ করে দলের সদস্যরা সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।

ওই ভবনে সকাল ১০টা ৫২ মিনিটে আগুন ধরার খবর পায় ফায়ার সার্ভিস। ১০টা ৫৫ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বেলা ১১টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় বাহিনীটি।

বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আছেন ১৪ জন। এর বাইরে পপুলার হাসপাতালে বেশ কয়েকজন ভর্তি রয়েছেন।

তিন তলা ভবনটিতে চারটি কারণে বিস্ফোরণ হতে পারে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ঘটনাস্থল পরিদর্শন শেষে দুপুরে ডিএমপির অতিরিক্ত কমিশনার ড. খন্দকার মহিদ উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘বিল্ডিংয়ের অবস্থা এখন পর্যন্ত খুবই ঝুঁকিপূর্ণ; বিল্ডিংয়ের অবস্থা ভালো নয়। ভবনটির তিন তলায় ছোট ছোট অফিস ছিল এবং একটি ইন্স্যুরেন্স কোম্পানির অফিস ছিল।

‘যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, আমি মনে করি এই মুহূর্তে ভবনটিতে কারও প্রবেশ করা উচিত হবে না। আমরা ঝুঁকি নিয়ে পুলিশের পক্ষ থেকে ঘটনাস্থল ঘুরে এসেছি ও পরিদর্শন করেছি।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status