ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
‘নিজের দেশে আর নাও ফিরতে পারেন মেসি’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 5 March, 2023, 11:20 AM

‘নিজের দেশে আর নাও ফিরতে পারেন মেসি’

‘নিজের দেশে আর নাও ফিরতে পারেন মেসি’

বৃহস্পতিবার রোজারিওর লাভালে অবস্থিত লিওনেল মেসির শ্বশুর-শাশুড়ির মালিকানাধীন একটি সুপার মার্কেটে হামলার ঘটনা ঘটেছে। খাবারের দোকান ‘ইউনিকো’র শাটার এবং সামনের দরজায় ১৪টি গুলি চালায় বন্দুকধারীরা। হামলাকারীরা একটি চিরকুটে মেসির উদ্দেশ্যে রেখে যান হুমকিবার্তাও। যেখানে লেখা ছিল, ‘মেসি, আমরা তোমার জন্য অপেক্ষা করছি। জাভকিন একজন মাদক ব্যবসায়ী। সে তোমার দেখাশোনা করবে না।’

এ ঘটনার প্রেক্ষিতে বিশ্বকাপজয়ী কিংবদন্তি খেলোয়াড় মেসি আর্জেন্টিনায় নাও ফিরতে পারেন মন্তব্য করেছেন তার জাতীয় দলের সাবেক সতীর্থ গ্যাব্রিয়েল হেইঞ্জ। তার ভাষ্য, ‘এমন হুমকি মেসি এবং তার পরিবারকে নিজ দেশ থেকে দূরে সরিয়ে দিয়েছে।’

২০০৫ থেকে ২০১০ পর্যন্ত মেসির সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করেছিলেন গ্যাব্রিয়েল হেইঞ্জ। মেসির পরিবারের উপর হামলা এবং চিরকুটের হুমকি দেয়ার ঘটনায় ক্ষুব্ধ সাবেক আলবিসেলেস্তে তারকা। তিনি বলেন, ‘লিও আর্জেন্টিনায় ফিরতে চায়। কিন্তু একদল মাদক পাচারকারীর হুমকি রোজারিও তারকাকে ভাবতে বাধ্য করবে। এটাই স্বাভাবিক।’

আর্জেন্টিনার ক্ষমতাসীন পেরোনিস্ট জোটের বিরোধী বাম রাজনীতিবিদ জাভকিন। হামলার পর মেয়র জাভকিন রোজারিওতে সহিংসতা বৃদ্ধি, শহরে পুলিশের ঘাটতি এবং সুরক্ষার অভাব সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। সেখানে অপরাধী চক্রের পাশাপাশি ফেডারেল নিরাপত্তা কর্মকর্তাদের উপরও হামলায় জড়িত থাকার ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status