ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
মেসিকে হত্যার হুমকি, স্ত্রীর মার্কেটে গুলি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 3 March, 2023, 10:40 AM

মেসিকে হত্যার হুমকি, স্ত্রীর মার্কেটে গুলি

মেসিকে হত্যার হুমকি, স্ত্রীর মার্কেটে গুলি

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির শ্বশুরের দোকানে গুলি চালিয়েছে অজ্ঞাত দুই ব্যক্তি। মোটরসাইকেল যোগে এসে বন্ধ থাকা দোকানের দরজায় তারা এলোপাতাড়ি ১৪টি গুলি চালান। কেবল তাই নয়, ‘মেসি, আমরা তোমার অপেক্ষায় আছি’ লেখা একটি চিরকুটও রেখে গেছেন দুবৃত্তরা।

বুধবার দিনগত রাত ২টার (স্থানীয় সময়) দিকে আর্জেন্টিনার রোজারিও শহরে এই ঘটনা ঘটে। দেশটির সংবাদমাধ্যম কাদেনা ৩ রোজারিও এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গুলি করার সময় মার্কেট বন্ধ ছিল। বাইরে থেকে স্টিলের দরজায় গুলি করে মোটরসাইকেল নিয়ে চলে যায় দুজন লোক। চলে যাওয়ার আগে রাস্তায় একটি কাগজ ফেলে যায়। সেই কাগজে মেসিকে হুমকি দেওয়া হয়েছে।

হুমকি চিঠিতে লেখা ছিল, ‘মেসি, আমরা তোমার জন্য অপেক্ষা করছি। (রোজারিওর মেয়র) পাবলো ইয়াভকিন নিজেই মাদক চোরাচালানকারী। সে তোমাকে বাঁচাতে পারবে না।’

আর্জেন্টিনার অপরাধ তদন্ত বিভাগ এআইসি ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status