ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
আওয়ামী লীগের অনলাইন কর্মীদের নিয়ে ভার্চুয়াল সভা করলেন কবির বিন আনোয়ার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 25 February, 2023, 9:51 PM

আওয়ামী লীগের অনলাইন কর্মীদের নিয়ে ভার্চুয়াল সভা করলেন কবির বিন আনোয়ার

আওয়ামী লীগের অনলাইন কর্মীদের নিয়ে ভার্চুয়াল সভা করলেন কবির বিন আনোয়ার

দ্বাদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের অনালাইন কর্মীদের নিয়ে কাজ শুরু করলেন কবির বিন আনোয়ার। অনলাইনে যুক্ত হয়ে আড়াই ঘণ্টা ব্যাপী মতবিনিময় করে সারাদেশের দলের অনলাইন এক্টিভিস্টদের কার্যক্রম, পরামর্শ ও করণীয় সম্পর্কে জানলেন তিনি।

বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি কর্মী ও সমর্থক এর দ্বায়িত্ব হচ্ছে, জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা জনগণের দোড়গোড়ায় পৌঁছে দেয়া। আজ ২৫ ফেব্রুয়ারি বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগ এর ওয়েব টিমের সাথে যুক্ত জেলা ও মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে ভার্চুয়াল মতবিনিময় সভায় উপস্থিত থেকে এ কথা বলেন আওয়ামী লীগের নির্বাচন মনিটরিং সেলের সমন্বয়ক কবির বিন আনোয়ার।

বাংলাদেশ আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সিআরআই এর সমন্বয়ক তন্ময় আহমেদের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন মনিটরিং সেলের সমন্বয়ক কবির বিন আনোয়ার। এছাড়া উপস্থিত ছিলেন আগের মেয়াদের বিজ্ঞান ও প্রযুক্তি উপকমিটির সাইবার মনিটরিং সেলের আহ্বায়ক সুফি ফারুক ইবনে আবু বকর, জেলা ও মহানগর ইউনিট আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ ও অনলাইন একটিভিস্ট বৃন্দ।

মতবিনিময় সভায় অনলাইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধারাবাহিক উন্নয়ন ও সাফল্যের কথা বেশিবেশি করে প্রচারের উপর গুরুত্ব আরোপ করা হয়।

এসময় কবির বিন আনোয়ার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ব্যপক উন্নয়নের কারনে সাধারণ মানুষের জীবনে উন্নয়নের ছোয়া লেগেছে ও কর্মচাঞ্চল্য বেড়েছে। তাদের এই ব্যস্ততার মাঝে অনেক সময় রাজনৈতিক খবরগুলোর অভ্যন্তরে ঢোকা সম্ভব হয়না। এই সুযোগে স্বাধীনতাবিরোধী, বাংলাদেশবিরোধী, উন্নয়নবিরোধী, প্রগতীবিরোধী, দুষ্কৃতিকারী নানাবিধ ভূয়া তথ্য ও গুজবের মাধ্যমে জনমনে বিভ্রান্তি তৈরি করছে। বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি কর্মী ও সমর্থক এর দ্বায়িত্ব বারবার সঠিক তথ্য জনগণের দোড়গোড়ায় পৌঁছে দেয়ার মাধ্যমে প্রতিটি বিষয়ে সঠিক ধারনা তৈরিতে সহায়তা করা। তাই আপনাদের সবাইকে আহবান করছি, জননেত্রী শেখ হাসিনা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলোর যা বাস্তবায়ন করেছেন এবং যা যা ভবিষত এর জন্য পরিকল্পনা করেছেন তা জনগনের সামনে বারবার তুলে ধরুন। জনগনকে বুঝতে দিন আওয়ামী লীগ কথা দিলে কথা রাখে এবং জননেত্রী শেখ হাসিনাই একমাত্র নেতা যিনি এই বৈশ্বিক সংকটের মুখে বাংলাদেশের নেতৃত্ব দিতে সক্ষম।

এই সপ্তাহেই আওয়ামী লীগের সকল ইউনিটের দপ্তর সেল, প্রচার সেল ও বিজ্ঞান প্রযুক্তি সম্পাদকদের সাথে অনলাইনে মতবিনিময় ও নির্বাচনকে ঘিরে প্রচার প্রচারণার কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন কবির বিন আনোয়ার। এরপরই জেলা, মহানগর নেতৃবৃন্দ ও আওয়ামী লীগের সংসদ সদস্যদের সাথেও সভা করার পরিকল্পনা রয়েছে বলে আওয়ামী লীগের ওয়েব টীমের সূত্রে জানা যায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status