|
বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করলো রাশিয়া
|
![]() বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করলো রাশিয়া বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা বাংলাদেশের রাষ্ট্রদূতকে বলেছে, বাংলাদেশের ওই পদক্ষেপ দুই দেশের ‘ঐতিহ্যগতভাবে বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্কের’ সঙ্গে মানানসই নয়। এ ছাড়া তা বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনার ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। ঢাকা ও মস্কোর কূটনৈতিক সূত্রগুলোও রাশিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূতকে তলবের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছে। তবে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তাঁরা। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস–এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমা নিষেধাজ্ঞার আওতায় থাকা রাশিয়ার ৬৯টি জাহাজ বাংলাদেশের বন্দরে ভিড়তে না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গত সপ্তাহে ঢাকায় নিয়োজিত রুশ রাষ্ট্রদূত তাঁদের নিশ্চিত করেছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ মঙ্গলবার বার্ষিক ভাষণ ‘স্টেট অব দ্য ন্যাশন’–এ ইউক্রেন যুদ্ধ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছেন। মস্কো, রাশিয়া ২১ ফেব্রুয়ারি ২০২৩ গত বছর ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর থেকে দেশটির মালিকানাধীন অনেক জাহাজের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদেশগুলো। এদিকে রূপপুরে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে কাজ করছে রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটম। ২০২৪ সাল থেকে ওই বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু হওয়ার কথা রয়েছে। বিদ্যুৎকেন্দ্রের নানা সরঞ্জাম রাশিয়া থেকে বাংলাদেশে পাঠানো হচ্ছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
