ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬ ২ আশ্বিন ১৪৩৩
অঞ্জনা, আমি তোমার জন্য বারোমাস হবো ভ্যালেন্টাইন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 18 February, 2023, 9:25 AM

অঞ্জনা, আমি তোমার জন্য বারোমাস হবো ভ্যালেন্টাইন

অঞ্জনা, আমি তোমার জন্য বারোমাস হবো ভ্যালেন্টাইন

দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান। নিজের সুরেলা কন্ঠে মাতিয়েছেন দেশের লাখো, কোটি মানুষকে। বিশেষ করে ‘অঞ্জনা’ নামটি শুনলেই এই শিল্পীর নাম মাথায় চলে আসে। অঞ্জনাকে নিয়ে তার গাওয়া অধিকাংশ গান পেয়েছে জনপ্রিয়তা। অঞ্জনা আর মনির খান হয়ে উঠেছিলেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ।

ভক্তদের অনেকে মনে করেন- অঞ্জনা মনির খানের হারিয়ে যাওয়া প্রেমিকা! মনির খানের বাস্তবের অঞ্জনা নাকি সৌদি প্রবাসী। স্কুলজীবনে অঞ্জনার প্রেমে পড়েন মনির খান। তিনি বলেছিলেন, ‘পাশাপাশি স্কুলে অঞ্জনা পড়তো ক্লাস সেভেন-এ। আমি নাইন-এ। আমাদের প্রেম আসলে সেভাবে প্রপোজ করে হয়নি। একসঙ্গে চলাফেরা; এর মধ্যে দিয়ে দারুণ একটা বোঝাপড়া তৈরি হয় দুজনের মধ্যে। এখন প্রেম-ভালোবাসা কমার্শিয়াল লাইনে চলে গেছে। কে কতটুকু পাচ্ছে- এ নিয়ে হিসাব হয়। তখন এমন ছিল না। রিয়েল লাভ তখন ছিল। যদিও আমাদের দুজনের স্বপ্ন পূরণ হয়নি। ঈশ্বর হয়তো চাননি, তাই আমাদের প্রেম পূর্ণতা পায়নি।’

ব্যক্তিগত জীবনে মনির খান বিয়ে করেছেন তাহমিনা আক্তার ইতি ও দুই সন্তান নিয়ে সুখেই আছেন। ভালোবাসা দিবসে স্ত্রীর সঙ্গে একটি ছবি প্রকাশ করে মনির খান লিখেছেন, ‘অঞ্জনা আমি তোমার জন্য বারোমাস হবো ভ্যালেনটাইন।’

১৯৯৬ সালে ‘তোমার কোন দোষ নেই’ শিরোনামের একক অ্যালবাম নিয়ে সংগীতাঙ্গনে নিজের অবস্থান তৈরি করেন মনির খান। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। দীর্ঘ সময় নিয়ে সংগীতের পেছনে পরিশ্রম ও জাদুকর কণ্ঠের মাধ্যমে বাঙালি জাতির হৃদয়ে ঠাঁই করে নেন মনির খান। এরপর শ্রোতাদের ভালোবাসায় মুগ্ধ হয়ে ধারাবাহিকভাবে গান করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status