ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
এবার নতুন গানে নতুন স্টাইল, চমক দেখালেন হিরো আলম
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 18 February, 2023, 9:12 AM

এবার নতুন গানে নতুন স্টাইল, চমক দেখালেন হিরো আলম

এবার নতুন গানে নতুন স্টাইল, চমক দেখালেন হিরো আলম

হিরো আলম শস্তা গান আর মিউজিক ভিডিও বানান বলে অনেকে অভিযোগ করে আসছেন দীর্ঘদিন ধরে। তার গানগুলো রুচিশীল নয় বলেও অনেকে তা দেখেন না বলে অভিযোগ করেন।

তবে এবার হিরো আলম দর্শকের সামনে এলেন নতুন স্টাইলে। ‘তুই কবে যে বুঝবি বল’ গানে যেন হিরো হয়েই মানুষের সামনে হাজির হলেন হিরো আলম। মাত্র ১৩ ঘণ্টা আগে ইউটিউবে পোস্ট করা ওই ভিডিওটি এখন পর্যন্ত ৪০ হাজার মানুষ দেখেছে। শতশত মানুষ মন্তব্য করেছেন। সম্প্রতি হিরো আলম গণমাধ্যমকে বলেন, এবার তিনি ভালো মানের কাজ করবেন।

মো. রিপন মিয়া নামে একজন কমেন্টে লিখেছেন, ‘হিরো আলম ভাই, সত্যি একজন রিয়েল হিরো। তিনি দিন দিন কাজকর্ম, সাহস ও নিজের উন্নতির মাধ্যমে মানুষের মনের মাঝে জায়গা করে নিচ্ছেন।’

হিরো আলমের পোস্টে কমেন্ট করেছেন সেফুদাও। সেফাত উল্লা সেফুদা চাদঁপুরী লিখেছেন, ‘ভালোবাসার আরেক নাম জনদরদি সমাজসেবক হিরো আলম ভাই।’
হিরো আলম
ইসমাইল শিকদার নামে একজন লিখেছেন, ‘আমার দেখা সত্যিকারের হিরো, সেরা ফাইটার, প্রিয় নায়ক, আপনি এগিয়ে যান আমরা আপনার পাশে আছি।’

ইমরান হোসেন নামে একজন লিখেছেন, ‘হিরো আলম ভাই দিন দিন আপডেট হয়ে যাচ্ছেন। সাবাস হিরো আলম ভাই। এভাবে এগিয়ে যান দোয়া ও শুভ কামনা রইলো।’

উল্লেখ্য, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের উপনি’র্বাচনে হেরে যাওয়ার পর থেকে আলোচনার তুঙ্গে হিরো আলম। নির্বা’চনের ফল পাল্টে দিয়ে তাঁকে হারানো হয়েছে অভিযোগ করে হিরো আলম ওই ফল বয়’কট করেন। এরপর একের পর এক গণমাধ্যমের মুখোমুখি হন হিরো আলম।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status