ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
বিপিএল ফাইনালে যে কারণে হারল সিলেট
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 17 February, 2023, 11:05 AM

বিপিএল ফাইনালে যে কারণে হারল সিলেট

বিপিএল ফাইনালে যে কারণে হারল সিলেট

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের ফাইনাল অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার।

এদিন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে সিলেট। আগে ব্যাটিংয়ে নেমে মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্তর ঝড়ো ব্যাটিংয়ে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রান করে সিলেট।

টার্গেট তাড়া করতে নেমে ৪ বল হাতে রেখেই শিরোপা নিশ্চিত করে কুমিল্লা। দলের জয়ে ৫২ বলে ৭৯ রানের ঝড়ো ইনিংস খেলেন জনজন চার্লস।

অথচ এই ক্যারিবীয় ব্যাটসম্যানের ৮ রানেই সাজঘরে ফেরার কথা ছিল। স্লগ সুইপে মিডউইকেটে ক্যাচ তুলেছিলেন জনসন চার্লস। সহজ ক্যাচই ছিল, তবে দুই দফা চেষ্টা করেও রাখতে পারেননি রুবেল হোসেন।

৮ রানে জীবন পেয়ে ম্যাচ জয়ী ইনিংস খেলেন চার্লস। তাকে ওই সময় সাজঘরে ফেরানো গেলে সিলেটের একটা সুযোগ থাকত!

শুধু তাই নয়! শেষ ৪ ওভারে জয়ের জন্য কুমিল্লার প্রয়োজন ছিল ৫২ রান। সেই সময়েও ম্যাচে ছিল সিলেট।

কিন্তু ১৭তম ওভারে রুবেল হোসেনকে তিন ছক্কা আর এক বাউন্ডারি হাঁকিয়ে ২৩ রান আদায় করে নেন জনসন চার্লস ও মঈন আলী।

সেই ওভারে রুবেল ২৩ রান খরচ করায় ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় সিলেট। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি তারা। যেকারণে হেরে যায় মাশরাফিরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status