|
মেট্রোরেলের প্রকৌশলী নিখোঁজ, থানায় জিডি
নতুন সময় প্রতিবেদক
|
![]() মেট্রোরেলের প্রকৌশলী নিখোঁজ, থানায় জিডি ওই কর্মকর্তার নিখোঁজের বিষয়ে পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার কথা জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ শাহজাহান। সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর তুরাগ থানায় জিডি করেন প্রকৌশলী শাহরিয়ার কবিরের মা। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ শাহজাহান বলেন, গতকাল বিকেলে কাজ শেষ করে আর বাসায় ফেরেননি প্রকৌশলী শাহরিয়ার কবির। এ ঘটনায় তার মা তুরাগ থানায় জিডি করেছেন। তিনি প্রকল্পের ইলেক্ট্রনিক বিভাগে কাজ করতেন। তুরাগ থানার উপ-পরিদর্শক শাহ একরামুল বলেন, জিডি হয়েছে, ঘটনার তদন্ত হচ্ছে। এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
