ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
আইইবি’র ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান হলেন প্রকৌশলী মোহাম্মদ হোসাইন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 13 February, 2023, 2:03 PM

আইইবি’র ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান হলেন প্রকৌশলী মোহাম্মদ হোসাইন

আইইবি’র ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান হলেন প্রকৌশলী মোহাম্মদ হোসাইন

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) ২০২৩-২০২৪ মেয়াদের নির্বাচনে ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন।

বৃহস্পতিবার ৯ ফেব্রুয়ারি, অনুষ্ঠিত আইইবি'র নির্বাচনে প্রদত্ত ভোটের সর্বাধিক ভোট পেয়ে পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

তিনি মোট ৩৭৩৫ ভোট পেয়েছেন।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রকৌশলী আমিনুর রশিদ মাসুদ পেয়েছেন ৫৬৪ ভোট। নির্বাচনে ২টি প্যানেল প্রতিদ্বন্দ্বীতা করে। প্রকৌশলী মোহাম্মদ হোসাইন সবুর-মন্জু প্যানেল হতে নির্বাচিত হয়েছেন।

উল্ল্যেখ্য প্রকৌশলী মোহাম্মদ হোসাইন বর্তমানে আইইবি'র ভাইস প্রেসিডেন্ট। নির্বাচনে সবুর-মন্জু প্যানেলে প্রকৌশলী আব্দুস সবুর প্রেসিডেন্ট  এবং মন্জুরুল হক মন্জু সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত সহ পূর্ণ প্যানেল নির্বাচিত হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status