ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
এক টেবিলে আ.লীগ-বিএনপির নেতারা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 12 February, 2023, 11:17 AM

এক টেবিলে আ.লীগ-বিএনপির নেতারা

এক টেবিলে আ.লীগ-বিএনপির নেতারা

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রতিষ্ঠাবার্ষিকীতে অংশ নিয়েছে বিএনপি। শনিবার বিকালে রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন দলটির ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অনুষ্ঠানস্থলে এসে বিএনপির নেতাদের সঙ্গে করমর্দন ও কুশল বিনিময় করেন।

অনুষ্ঠানে একই টেবিলে বুলুর সঙ্গে বসেন ঢাকা-১৬ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ইলিয়াস মোল্লাহ, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য হাবিব রহমান, রংপুর-১ আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য মশিউর রহমান রাঙ্গাঁ, ঢাকা বিশ্বদ্যিালয়ের অধ্যাপক জিয়া রহমান।

এ বিষয়ে বরকতউল্লাহ বুলু বলেন, পুলিশ জনগণের প্রতিপক্ষ নয়, জনগণও পুলিশের প্রতিপক্ষ নয়- এই বার্তাটুকু দেওয়ার জন্যই সেখানে আমাদের যাওয়া। আমরা মনে করি, পুলিশ জনগণের সেবক হিসেবে কাজ করবে এবং কোনো পক্ষ অবলম্বন না করে জনগণের নিরাপত্তা বিধানে পাশে থাকবে।

রাজনীতিতে মুখোমুখি অবস্থানে থাকা আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের পুলিশের অনুষ্ঠানে এই উপস্থিতি অনেকেরই নজর কেড়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status