ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
বিয়ে করছেন লেখক ভট্টাচার্য, কনে কে জানেন?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 10 February, 2023, 11:26 AM

বিয়ে করছেন লেখক ভট্টাচার্য, কনে কে জানেন?

বিয়ে করছেন লেখক ভট্টাচার্য, কনে কে জানেন?

বিয়ে করছেন ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। রাজধানীর ইস্কাটনে তার বাসায় দুই পরিবারের লোকজনের উপস্থিতিতে আশীর্বাদ সম্পন্ন হয়েছে (বৃহস্পতিবার)।

বিকালে ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে লেখকের আশীর্বাদের একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে দেখা যায়, মেয়েপক্ষ লেখক ভট্টাচার্যকে আশীর্বাদ করছেন।

জানা গেছে, কনের নাম দীপা বিশ্বাস। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন তিনি। এখন একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত আছেন দীপা।

আরও জানা গেছে, আগামী ১৭ ফেব্রুয়ারি হবে গায়েহলুদ, ২২ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুরে হবে বিয়ে এবং ১ মার্চ তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হবে।

২০১৯ সালের সেপ্টেম্বরে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পান লেখক ভট্টাচার্য। তার সঙ্গে সভাপতি হন আল নাহিয়ান খান জয়। পরের বছর জানুয়ারিতে দুজনই ভারমুক্ত হন। লেখক ভট্টাচার্য কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হওয়ার আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের স্নাতকোত্তর ছাত্র।

যশোরের মনিরামপুরের ছেলে লেখক ওই এলাকার এমপি ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের ভাতিজা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status