ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
সোনার চামচে রাজ-পরীমণির ছেলের মুখে ভাত!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 3 February, 2023, 1:07 PM

সোনার চামচে রাজ-পরীমণির ছেলের মুখে ভাত!

সোনার চামচে রাজ-পরীমণির ছেলের মুখে ভাত!

ছেলে রাজ্যকে নিয়ে শরিফুল রাজ ও পরীমণির আয়োজনের কোনো কমতি নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখলেই তা স্পষ্ট। এবার ছেলের ‘মুখে ভাত’ অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছেন তারা। সোনার চামচে সন্তানের মুখে ভাত দেবেন রাজ-পরী।

বৃহস্পতিবার নিজের ফেসবুকে সোনার চামচ ও পাত্রের কয়েকটি ছবি দিয়েছেন পরীমণি। ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘বাজানের মুখে ভাতের আয়োজন। রাজ মিথ নিয়ে ফানটা খুব আরাম করেই করে। এসব ছেলের বাবার কাণ্ড। সুন্দর না?’

সোনার চামচে রাজ-পরীমণির ছেলের মুখে ভাত!

সোনার চামচে রাজ-পরীমণির ছেলের মুখে ভাত!

এদিকে রাজ-পরীর ভালোবাসাকে নেটিজেনদের কেউ কেউ আদিখ্যেতা বলে মনে করেন। সেটা জানেন পরীমণি। সে কারণে হয়তো নিন্দুকের কথার অগ্রিম জবাব দিলেন পরী। তিনি লিখেছেন, ‘এসবে কেউ আদিখ্যেতা মনে করলে আমার কিন্তু ভালোই লাগবে।’

২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। খবরটি প্রকাশ্যে গত বছরের ১০ জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা। ২০২২ সালের ১০ আগস্ট পরীমণির কোলজুড়ে আসে রাজ্য।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status