ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
পুরুষদের ঘেন্না করি: মধুমিতা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 16 January, 2023, 12:14 PM

পুরুষদের ঘেন্না করি: মধুমিতা

পুরুষদের ঘেন্না করি: মধুমিতা

মাত্র ২০ বছর বয়সেই চুপিসারে বিয়ে করে ফেলেছিলেন মধুমিতা সরকার; চার বছর পরই বিচ্ছেদ। এরপর নিজের জীবনে আর কাউকে বাঁধেননি।

বাঁধবেন কি- আনন্দবাজার পত্রিকা এক সাক্ষাৎকারে জানতে চেয়েছিল এই অভিনেত্রীর কাছে। উত্তর এল নেতিবাচক। মধুমিতা বললেন, “বিশ্বাস করুন, পুরুষদের আমি ঘেন্না করি।”

‘বোঝে না সে বোঝে না’ সিরিয়ালের পাখি চরিত্রের অভিনেত্রী মধুমিতা ভারতের পশ্চিমবঙ্গ ছাড়িয়ে বাংলাদেশের মানুষের কাছেও বেশ পরিচিত।
পুরুষদের ঘেন্না করি: মধুমিতা

পুরুষদের ঘেন্না করি: মধুমিতা


ক্যারিয়ারের শুরুতে ওই সিরিয়াল করার সময়ই ২০১৫ সালে অভিনেতা সৌরভ চক্রবর্তীকে বিয়ে করেন মধুমিতা। ২০১৯ সাল থেকে তারা আলাদা।

বিয়েটি করেছিলেন গোপনে। কেন গোপনে, তা নিয়ে ‘দিদি নাম্বার ওয়ান’ এ এসে একবার প্রশ্নের মুখে পড়তে হয়েছিল মধুমিতাকে। তখন মধুমিতা বলেছিলেন, “কতগুলো টাকা খরচ করে লোককে খাওয়ানো … তারপর ডিভোর্স হয়ে গেলে টাকাগুলো তো বেকার খরচ হবে। তার চেয়ে ওই টাকায় একটা বাড়ি কেনা ভালো।”

বিয়ের পাট চুকিয়ে দেওয়ার পর এখন কাজেই বেশি মনোযোগ দিতে চান এই অভিনেত্রী। সেজন্যই বিয়ের কথা শোনার সময়ও তার নেই।

পুরুষদের ঘেন্না করি: মধুমিতা

পুরুষদের ঘেন্না করি: মধুমিতা

‘বোঝে না সে বোঝে না’র ‘পাখি’ কিংবা ‘কুসুম দোলা’র ‘ইমন’ হিসেবে দারুণ জনপ্রিয় মধুমিতা এখন পুরোদস্তুর সিনেমার নায়িকা। এখন ব্যস্ত তেলেগু এক সিনেমার শুটিং নিয়ে।

সেই শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে মধুমিতা আনন্দবাজারকে বলেন, “আমায় মার্শাল আর্টস শিখতে হয়েছে। সেজন্য অনেকটা ওজনও বাড়াতে হয়েছিল। তবে শিখতে দারুণ লেগেছে। ওরা সময় নিয়ে কাজ করে। আমায় এক মাস দিয়েছিল মার্শাল আর্টস শেখার জন্য। তার জন্য রক্তারক্তি, কালশিটে, কী হয়নি আমার।”

ছোটপর্দার পথ মাড়িয়ে ২০২০ সালে ‘লাভ আজ কাল পরশু’ সিনেমা দিয়ে টলিউডে আত্মপ্রকাশ করেন মধুমিতা। তারপর একে একে ‘ট্যাংরা ব্লুজ’, ‘চিনি’, ‘কুলের আচার’ সিনেমায় অভিনয় করেন তিনি।

পুরুষদের ঘেন্না করি: মধুমিতা

পুরুষদের ঘেন্না করি: মধুমিতা

খুব শিগগিরই তাকে দেখা যাবে রাহুল মুখোপাধ্যায় পরিচালিত সিনেমা ‘দিলখুশ’। এর সানি ঘোষ পরিচালিত সিরিজ ‘জাতিস্মর’ এ দেখা যাবে এই অভিনেত্রীকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status