ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
খুব কম সময়ে ওজন ঝরাচ্ছেন? শরীরে দেখা দিতে পারে পাঁচটি সমস্যা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 15 January, 2023, 2:54 PM
সর্বশেষ আপডেট: Monday, 16 January, 2023, 11:36 PM

খুব কম সময়ে ওজন ঝরাচ্ছেন? শরীরে দেখা দিতে পারে পাঁচটি সমস্যা

খুব কম সময়ে ওজন ঝরাচ্ছেন? শরীরে দেখা দিতে পারে পাঁচটি সমস্যা

নিজেদের খাওয়াদাওয়া বা শরীরচর্চার মাত্রা হঠাৎ পাল্টে ফেলি আমরা। ভাবি তাতে অনেকটা কমে যাবে ওজন। কিন্তু তার ছাপ নানা ভাবে পড়ে শরীরের উপর।


ওজন কমানোর ইচ্ছে অনেকেরই আছে। আশপাশের কারও কথা শুনে তা খানিকটা বাড়েও। এই কারণে নিজেদের খাওয়াদাওয়া বা শরীরচর্চার মাত্রা হঠাৎ পাল্টে ফেলি আমরা। ভাবি তাতে অনেকটা কমে যাবে ওজন। কিন্তু তার ছাপ গিয়ে পড়ে শরীরের উপর। দ্রুত ওজন ঝরালে সেটা অনেক ক্ষেত্রেই শরীরের জন্যে ক্ষতিকর হতে পারে। হঠাৎ এই ওজনের ঘাটতি নানা ধরনের অসুস্থতার কারণ হয়ে ওঠে।

শরীরে পুষ্টির অভাব

হঠাৎ খাওয়াদাওয়ায় বেশি পরিবর্তন আনলে, আপনার শরীরের ক্যালোরি প্রাপ্তির মাত্রা কমে যেতে পারে। যার কারণে অপুষ্টিতে ভুগতে পারেন। ওজন কমানোর নাম করে সকলের আগে কোপে পড়ে আমাদের খাদ্যতালিকা। ডায়েটে হঠাৎ কোন পার্থক্য আনলে তা আপনার শরীরে ছাপ ফেলতে বাধ্য।

চামড়া আলগা হয়ে আসে

ওজনের হঠাৎ ঘাটতি হলে শরীর শুকিয়ে যেতে পারে। যার ফলে চামড়া অনেক সময়ে আলগা হয়ে আসে।


লিভারের সমস্যা

দ্রুত ওজন কমে গেলে লিভারে অনেক সময়ে চাপ পড়ে। ফ্যাটি অ্যাসিডের পরিমাণ হঠাৎ অতিরিক্ত কমে বা বেড়ে গেলে লিভারের সমস্যার সৃষ্টি হতে পারে।

গলস্টোনের সমস্যা

যাঁদের ওজন দ্রুত কমে যায়, তাঁদের জন্য গলস্টোনের আশঙ্কা অত্যন্ত বেশি মাত্রায় দেখা দেয়। ওজন কমানোর নাম করে খাওয়াদাওয়ায় ঘাটতি হলে শরীরে প্রয়োজনের অতিরিক্ত থেকে যায়। যার চাপ পড়ে প্যানক্রিয়াসের উপর। ফলে গলস্টোনের আশঙ্কা বেড়ে যেতেই পারে।

পেশির ক্ষয়

শরীরের ফ্যাট ঝরাতে গিয়ে অনেক সময়েই তার ছাপ পড়ে পেশির উপর। ক্যালোরির পরিমাণ খুব কমে গেলে শরীরের চাহিদার মতো শক্তির জন্য পেশির উপর বাড়তি চাপ পড়ে। যার ফলে পেশির ক্ষয় হওয়া অত্যন্ত স্বাভাবিক।
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status