|
বাগমারায় পুকুরখননে বাঁধা দেওয়ায় কৃষককে কোপাল আওয়ামী লীগ নেতা
নতুন সময় প্রতিনিধি
|
![]() বাগমারায় পুকুরখননে বাঁধা দেওয়ায় কৃষককে কোপাল আওয়ামী লীগ নেতা আহত ওই কৃষকের নাম লালন উদ্দিন। গুরুত্বর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়েছেন। এই ঘটনায় আহত ওই কৃষকের পরিবারের পক্ষ থেকে শুক্রবার রাতে থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে থানা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। আতিকুর রহমান স্বপন স্থানীয় আ.লীগের একজন প্রভাবশালী নেতা এবং থানার এক পুলিশ সদস্যের স্বামী হওয়ায় তার বিরুদ্ধে মামলা নেওয়া হয়নি বলে এলাকার কৃষকরা অভিযোগ করেন। জানা গেছে, শ্রীপুর ইউনিয়নের দুই নং ওয়ার্ড আ.লীগের সভাপতি আতিকুর রহমান স্বপনের স্ত্রী বাগমারা থানার পুলিশ সদস্য হওয়ায় ক্ষমতার দাপট দেখিয়ে মজিদপুর গ্রামের খয়রা বিলে কৃষকদের তিনফসলি জমিতে জোরপূর্বক পুকুর খনন কাজ শুরু করেন। এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে অবহিত করা হলেও অবৈধ পুকুর খনন বন্ধ না হওয়ায় এলাকার কৃষকরা জেলা প্রসাশকের কাছে লিখিত অভিযোগ দেন। এর প্রেক্ষিতে পুকুর খনন বন্ধের জন্য নিষেধাজ্ঞা জারি করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় প্রসাশনকে অবহিত করা হয়। কিন্তু তারপরও পুকুর খনন বন্ধ হয়নি। শুক্রবার সন্ধ্যায় এলাকার কৃষকরা তাদের জমিতে পুকুর খনন বন্ধ করার জন্য বাঁধা দিতে গেলে প্রভাবশালী আতিকুর রহমান স্বপন ও তার লাঠিয়াল বাহিনী তাদের উপর অতর্কিতভাবে হামলা চালায়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এফ.এম আবু সুফিয়ান বলেন, বাগমারায় যোগদানের পর থেকে এখন পর্যন্ত কাউকেই পুকুর খননের অনুমতি দেওয়া হয়নি। কাজেই কৃষিজমিতে পুকুর খননকারীর বিরুদ্ধে অবশ্যই আইনগতভাবে ব্যবস্থা নেয়া হবে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, অভিযুক্ত আতিকুর রহমান স্বপনের স্ত্রী থানার একজন পুলিশ সদস্য হওয়ায় তার বিরুদ্ধ মামলা নেওয় হয়নি বলে যে অভিযোগ উঠেছে তা সঠিক নয়। কৃষককে কুপিয়ে আহত করার ঘটনায় কেউ মামলা করতে চাইলে অবশ্যই তা নেওয়া হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
