ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
নেপালে রাজনৈতিক নয়, নিজের প্রেমের গল্প বলেন ডোনাল্ড লু! বাংলাদেশে?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 14 January, 2023, 11:07 AM
সর্বশেষ আপডেট: Saturday, 14 January, 2023, 11:58 AM

নেপালে রাজনৈতিক নয়, নিজের প্রেমের গল্প বলেন ডোনাল্ড লু! বাংলাদেশে?

নেপালে রাজনৈতিক নয়, নিজের প্রেমের গল্প বলেন ডোনাল্ড লু! বাংলাদেশে?

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকা আসছেন। এ অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত যুক্তরাষ্ট্রের অত্যন্ত প্রভাবশালী এই কর্মকর্তার আগমনের খবরে কূটনৈতিক মহলতো বটেই, রাজনৈতিক মহলও নড়েচড়ে বসেছেন। বিশেষ করে যখন পাকিস্তানের সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বেশ কয়েকবার প্রকাশ্যেই তার ক্ষমতাচ্যুতির প্লট তৈরির জন্য ডোনাল্ড লু’কে দায়ী করেছেন। আজ শনিবার ভারত থেকে লু’র বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। গত বছরের ২৮শে জুলাই দুইদিনের সফরে ডোনাল্ড লু নেপালের রাজধানী কাঠমান্ডু পৌঁছান। এর ঠিক আগের মাসেই অর্থাৎ জুনে  নেপালের তৎকালীন মন্ত্রিসভা আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের (বহুল আলোচিত) স্টেট পার্টনারশিপ প্রোগ্রামে (এসপিপি) অংশগ্রহণ করতে প্রত্যাখ্যান করেছিল। যেটি নিয়ে অনেক আগে থেকেই যুক্তরাষ্ট্র নেপালের সঙ্গে  দেনদরবার করছিল বলে  শোনা যাচ্ছিল।
লু’র নেপাল সফর উপলক্ষে দেশটিতে অবস্থিত মার্কিন দূতাবাস ২৯শে জুলাই সামাজিক যোগাযোগমাধ্যম  ফেসবুক এবং টুইটারে তার একটি ভিডিও বার্তা প্রকাশ করে। কিন্তু, আশ্চর্যের বিষয়, রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল একটি সময়ে  নেপাল সফর করলেও (ভারত-পাকিস্তান দুই বৈরী  দেশেই একসময় রাজনৈতিক কর্মকর্তার দায়িত্ব পালন করা) লু ৪২ সেকেন্ড দীর্ঘ ওই ভিডিওতে কোনো ধরনের রাজনৈতিক বক্তব্য না দিয়ে, নিজের প্রেমের কথা স্বীকার করে নেন!

তিন দশক আগে কীভাবে  নেপালে নিজের স্ত্রীর সঙ্গে  দেখা হয়েছিল সে স্মৃতিচারণ করে লু বলেনÑ নমস্তে  নেপাল! আমি ডোনাল্ড লু। ১৯৯৩ সালে আমি প্রথম  নেপালে এসেছিলাম। আর, আজ আমি এই অঞ্চলের সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ফিরে এসেছি।
বিজ্ঞাপন
প্রায় ৩০ বছর আগে যখন আমি এখানে ছিলাম, তখন আমি এক যুবতী  মেয়ের প্রেমে পড়েছিলাম। ও এখন আমার স্ত্রী। আমাদের বিয়ের প্রায় ২৬ বছর হলো। আমাদের ফুটফুটে দু’টি বাচ্চা আছে। তাদের নাম আলিয়া এবং কিপলিং। দু’জনের নামই আমরা দক্ষিণ এশিয়ায় আমাদের কাটানো সময় থেকে অনুপ্রাণিত হয়ে রেখেছি।”
ডোনাল্ড লু নেপালের বিভিন্ন স্থানে তার স্ত্রীর সঙ্গে কাটানো মধুর সময় এবং মজার মজার সব খাবারের স্মৃতিচারণ করে বলেন, ‘নেপাল এমন একটি জায়গা যা সবসময় আমার হৃদযন্ত্রের কাছাকাছি থাকবে, কারণ এখানেই আমি প্রথম  প্রেমে পড়েছিলাম। নমস্কার।’
পাঠক খুব স্বাভাবিকভাবে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, কে লু’র স্ত্রী? তার নাম এরিয়েল আহার্ট। এরিয়েল যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ  কেন্দ্র (সিডিসি) এর সাবেক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status