ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
সাম্প্রদায়িক রাজনীতি মোকাবিলায় বাঙালি সংস্কৃতি বাড়ানোর তাগিদ নানকের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 12 January, 2023, 7:38 PM

সাম্প্রদায়িক রাজনীতি  মোকাবিলায় বাঙালি সংস্কৃতি বাড়ানোর তাগিদ নানকের

সাম্প্রদায়িক রাজনীতি মোকাবিলায় বাঙালি সংস্কৃতি বাড়ানোর তাগিদ নানকের

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, দেশের উন্নয়নের গতি অব্যাহত রাখতে গিয়ে আমরা যে রাজনৈতিক যুদ্ধে রয়েছি, এই যুদ্ধ অত্যন্ত কঠিন। এই যুদ্ধে জয়ী হতে হলে সমাজে যারা সাম্প্রদায়িক রাজনীতির পৃষ্ঠপোষক তাদের শেখর শতভাগ গভীরে থাকলেও সেখানে থেকে মূল শেখর উপড়ে ফেলে দিতে হবে। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট নাগরিকের পাশাপাশি প্রতিষ্ঠানগুলোকেও স্মার্ট হতে হবে। সে ক্ষেত্রে দেশের পৌরসভাগুলোকেই টেকসই নগর উন্নয়নের মাধ্যমে স্মার্ট বাংলাদেশের প্রথম অংশীদার হওয়ার ওপর গুরুত্বারোপ করেন স্থানীয় সরকারের সাবেক এই প্রতিমন্ত্রী।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) কক্সবাজারের একটি হোটেলে দেশের দুই শতাধিক মেয়রের অংশগ্রহণে মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ম্যাব) সাধারণ সভা ও টেকসই নগরবিষয়ক সিম্পোজিয়ামে তিনি এসব কথা বলেন। ম্যাবের সভাপতি দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. খালিদ হোসেন ইয়াদের সঞ্চালনায় সভার উদ্বোধন করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। 

জাহাঙ্গীর কবির নানক বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বারবার মৃত্যুর মুখে পড়তে হয়েছে। ২১ আগস্টে গ্রেনেড হামলাও তার ওপর করা হয়েছে। কিন্তু রাখে আল্লাহ মারে কে? ওই চক্রই বাংলাদেশকে জঙ্গিবাদরাষ্ট্র হিসেবে কায়েম করতে চায়। তাই মেয়ররা সমাজের নেতা হিসেবে তাদের এ ক্ষেত্রে গুরুদায়িত্ব রয়েছে। সমাজে এসব জঙ্গিবাদের বিরুদ্ধে মোকাবিলায় সোচ্চার হতে হবে মেয়রদের। 

উপস্থিত মেয়র এবং কাউন্সিলরদের উদ্দেশে সাবেক এই প্রতিমন্ত্রী আরো বলেন, এ লড়াই যত কঠিনই হোক, লড়াইয়ে জিততে হলে সমাজে থাকা সাম্প্রদায়িক শক্তিকে মোকাবিলা করতে বাঙালি সংস্কৃতিকে আবার প্রতিষ্ঠিত করতে হবে। 

এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, স্বপ্নের সোনার বাংলা করতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার যে উন্নয়ন গড়ে তুলছে সেখানে মেয়র ও কাউন্সিলরদের ভূমিকা রয়েছে। সরকারের উন্নয়নে এই দ্বারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

সভায় বাংলাদেশের ৩২৯টি পৌরসভার সার্বিক কর্মকাণ্ডকে আরো গতিশীল করতে ঠেকসই নগর উন্নয়ন পরিকল্পনা, নাগরিক সুযোগ-সুবিধা ও পৌরসভার বাজেট বৃদ্ধিসহ নানা বিষয়ের ওপর আলোকপাত করা হয়।

এ সময় ম্যাব উপদেষ্টা ও গাজীপুর মহানগর আওয়ামী লীগ সভাপতি আজমত উল্লাহ খান, ম্যাব সাধারণ সম্পাদক খালিদ হোসেন ইয়াদ, সিনিয়র সহসভাপতি ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান ও কক্সবাজার প্রেস ক্লাব সভাপতি আবু তাহের চৌধুরী বক্তব্য দেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status