ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
কেন ব্যাগ গুছিয়ে ঢাকা আসছেন শ্রীলেখা?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 12 January, 2023, 10:49 AM
সর্বশেষ আপডেট: Thursday, 12 January, 2023, 11:05 AM

কেন ব্যাগ গুছিয়ে ঢাকা আসছেন শ্রীলেখা?

কেন ব্যাগ গুছিয়ে ঢাকা আসছেন শ্রীলেখা?

টালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র সৌন্দর্য কিংবা ঠোঁটকাটা স্বভাবের কারণে বেশ আলোচনায় আসেন। ক্যারিয়ারের বাইরে সমসাময়িক বিষয়েও কথা বলে থাকেন তিনি। শিগগিরই ঢাকায় আসছেন এই অভিনেত্রী।
কেন ব্যাগ গুছিয়ে ঢাকা আসছেন শ্রীলেখা?

বুধবার সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন শ্রীলেখা।

অভিনেত্রী লিখেছেন- ‘আমার শিকর বাংলাদেশের ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালে যোগ দেওয়ার জন্য ব্যাগ গুছিয়ে নিচ্ছি।’


এর আগে গত ১৩ ডিসেম্বর ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালে যোগ দেওয়ার ব্যাপারে শ্রীলেখা বলেছিলেন, আমার নিজের তৈরি করা সিনেমা নিয়ে আমি জানুয়ারির মাঝামাঝি সময়ে ঢাকায় আসছি ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। আশা করি সিনেমাটি দেখাতে পারব আপনাদের।

প্রসঙ্গত, ২০২৩ সালের ১৪ জানুয়ারি রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হবে ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ৯ দিনব্যাপী চলবে উৎসবের আসর। বিশ্বের ৭০টি দেশের ২২০টি সিনেমা প্রদর্শিত হবে এই আসরে। আর সেখানেই প্রদশর্ন করা হবে টালিউড অভিনেত্রী শ্রীলেখার ‘এবং ছাদ’ সিনেমা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status