ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
মডেল পিয়াসার বিচার শুরু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 11 January, 2023, 3:30 PM

মডেল পিয়াসার বিচার শুরু

মডেল পিয়াসার বিচার শুরু

রাজধানীর গুলশান থানায় মাদক মামলায় মডেল ফারিয়া মাহবুব পিয়াসার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে তার বিচার শুরু হলো বলে জানিয়েছেন আইনজীবীরা।

বুধবার (১১ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৪ এর বিচারক মোহাম্মদ মোরশেদ আলম এই অভিযোগ গঠন করেন।

এদিন আদালতে হাজির হয়ে নিজেকে নির্দোষ দাবি করে মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন পিয়াসা। পরে আবেদনের ওপর শুনানি শেষে তা খারিজ করে অভিযোগ গঠন করেন আদালত। একই সঙ্গে এ মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৭ এপ্রিল ধার্য করা হয়।

প্রসঙ্গত, ২০২১ সালের ১ আগস্ট রাত ১০টার দিকে রাজধানীর বারিধারায় মডেল পিয়াসার বাসায় অভিযান চালিয়ে রাত পৌনে ১২টার দিকে তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়। এরপর তার বিরুদ্ধে গুলশান, ভাটারা ও খিলক্ষেত থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক তিন মামলা করে পুলিশ। এ মামলাগুলোতে তাকে রিমান্ডে নেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

ওই বছরের ২৭ সেপ্টেম্বর ঢাকা মহানগর হাকিম আদালতে তার বিরুদ্ধে ওই তিন মামলায় চার্জশিট দাখিল করে মামলার তদন্ত সংস্থা সিআইডি। বর্তমানে তিনি সব মামলায় জামিনে রয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status