ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
মাশরাফিকে বিসিবিতে চান পাপন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 11 January, 2023, 11:55 AM

মাশরাফিকে বিসিবিতে চান পাপন

মাশরাফিকে বিসিবিতে চান পাপন

২০২০ সালে সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন মাশরাফি বিন মর্তুজা। এরপর জাতীয় দলে না খেললেও খেলছেন দেশের ঘরোয়া টুর্নামেন্টগুলোতে। অনেক ভক্তই চান, মাশরাফি এখন খেলা বাদ দিয়ে ক্রিকেট বোর্ড কিংবা জাতীয় দলের কোনো দায়িত্ব সম্পৃক্ত হোক। বছর দুয়েক আগে মাশরাফি বলেছিলেন, বোর্ড থেকে দায়িত্ব নেওয়ার ব্যাপারে সুনির্দিষ্ট কোনো প্রস্তাব পাননি।

সম্প্রতি 'নট আউট নোমানের' সঙ্গে একান্ত আলাপচারিতায় পাপন বলেন, 'মাশরাফির জন্য সবসময় বোর্ডের দুয়ার খোলা। পরশু দিনও বলেছি (মাশরাফিকে)। ওকে দেখেই বললাম'

তবে বাংলাদেশের সাবেক অধিনায়কের ব্যস্ততার বাস্তবতা তুলে ধরে পাপন বলেন, 'মাশরাফিকে আমরাও চাই,  কিন্তু এখন ও আসবে কোথায়? একটা কথা ভুলে গেলে হবে না ও একজন সম্মানিত সংসদ সদস্য। তাই আমি ওকে যেকোনো জায়গা দিলে হবে না। ওরও তো নিজের একটা ব্যাপার আছে। ও সময় দিতে পারবে কিনা। কারণ ও তো এখন বেশ সময় দেয় রাজনীতিতে। আমি যদি বলি তুমি বয়সভিত্তিক পর্যায় চালাও, এইচপির হেড হও, টিম ম্যানেজার হয়ে টিমের সঙ্গে যাও সেটাও হবে না। এগুলো আগে যত সহজ ছিল তেমন নেই। এখন যত সময় যাচ্ছে তত কঠিন হচ্ছে।'

বোর্ড চাইলে মাশরাফিকে কেন আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দেয়া হয় না তা জানতে চাওয়া হয়েছিল পাপনের কাছে। কদিন আগের উদাহরণ দিয়ে বোর্ড সভাপতি বলেন, 'আমি তাকে পরশুদিনই বললাম, আমি চাই তুমি আসো। এখন তুমি চিন্তা করে দেখো কোনটা করলে

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status